অবকাশকালীন ১১টি ডেথ রেফারেন্স বেঞ্চ গঠন

নিজস্ব প্রতিবেদক

আইন-আদালত

আসছে অবকাশে ডেথ রেফারেন্স মামলার কার্যক্রম পরিচালনার জন্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে ১১টি বেঞ্চ গঠন করা হয়েছে। বুধবার

2022-03-09T17:26:27+00:00
2022-03-10T08:28:23+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
অবকাশকালীন ১১টি ডেথ রেফারেন্স বেঞ্চ গঠন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৯ মার্চ, ২০২২, ৫:২৬ পিএম  আপডেট: ১০.০৩.২০২২ ৮:২৮ এএম  (ভিজিট : ২৩১)
X


আসছে অবকাশে ডেথ রেফারেন্স মামলার কার্যক্রম পরিচালনার জন্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে ১১টি বেঞ্চ গঠন করা হয়েছে। বুধবার (৯ মার্চ) প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর সই করা এ সংক্রান্ত এক বিজ্ঞপ্তি প্রকাশ করে সুপ্রিম কোর্ট প্রশাসন। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘আগামী ২০ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত অবকাশ চলাকালে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে মৃত্যুদণ্ডাদেশ কনফারমেশনের রেফারেন্স ও তার সঙ্গে সম্পর্কিত অন্যান্য মোকাদ্দমা নিষ্পত্তির লক্ষ্যে নিচে উল্লেখিত অবকাশকালীন বেঞ্চ গঠন করা হয়েছে। 

অবকাশকালীন ১১টি ডেথ রেফারেন্স হাইকোর্ট বেঞ্চ হলো- বিচারপতি সৈয়দ মোহাম্মদ জিয়াউল করিম ও বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীর, বিচারপতি এসএম এমদাদুল হক ও বিচারপতি কেএম জাহিদ সারওয়ার, বিচারপতি মো. রেজাউল হাসান ও বিচারপতি কাজী ইবাদাত হোসেন, বিচারপতি শেখ মো. জাকির হোসেন ও বিচারপতি মো. জাকির হোসেন, বিচারপতি হাবিবুল গণি ও বিচারপতি মো. খায়রুল আলম, বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি আহমেদ সোহেল, বিচারপতি মোহাম্মদ উল্লাহ ও বিচারপতি মো. আতোয়ার রহমান. বিচারপতি মো. ইকবাল কবির ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লা, বিচারপতি এএসএম আব্দুল মোবিন ও বিচারপতি এসএম মনিরুজ্জামান, বিচারপতি মো. মোস্তাফিজুর রহমান ও বিচারপতি মুহাম্মদ মাহবুব-উল-ইসলাম এবং বিচারপতি এসএম কুদ্দুস জামান ও বিচারপতি মোহাম্মদ আলীর হাইকোর্ট বেঞ্চ। 






Loading...
Loading...


আইন-আদালত এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy