ওসি প্রদীপ দম্পতির সব সম্পত্তি বাজেয়াপ্ত

আইন-আদালত

অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাশ ও তার

2022-07-27T15:15:27+00:00
2022-07-27T15:15:27+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ওসি প্রদীপ দম্পতির সব সম্পত্তি বাজেয়াপ্ত
প্রকাশ: বুধবার, ২৭ জুলাই, ২০২২, ৩:১৫ পিএম   (ভিজিট : ২৬০)
X

অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাশ ও তার স্ত্রী চুমকির বিরুদ্ধে দায়ের হওয়া দুর্নীতি মামলার রায় ঘোষণা করা হয়েছে। এতে বরখাস্ত ওসি প্রদীপের ২২ বছর ও তার স্ত্রী চুমকির ২১ বছরের কারাদণ্ডের পাশাপাশি তাদের সব সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ দেওয়া হয়।

বুধবার চট্টগ্রাম বিভাগীয় স্পেশাল জজ মুন্সী আব্দুল মজিদের আদালতে এ মামলার রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী মাহমুদুল হক মাহমুদ।

গত বছরের ১৫ ডিসেম্বর প্রদীপ ও চুমকির বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচার শুরুর আদেশ দেন আদালত। ওই সময় প্রদীপ কারাগারে থাকলেও চুমকি পলাতক ছিলেন। গত ২৩ মে আদালতে আত্মসমর্পণ করেন চুমকি। ২৯ মে মামলায় রাষ্ট্রপক্ষের সাক্ষ্য ও জেরা শেষ হয়।

প্রদীপ ও তার স্ত্রীর বিরুদ্ধে তিন কোটি ৯৫ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জন, তথ্য গোপন ও অর্থ পাচারের অভিযোগ আনা হয় মামলায়।

সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত প্রদীপ চট্টগ্রাম জেলা কারাগারে রয়েছেন। তার স্ত্রীও দুদকের মামলায় কারাগারে আছেন।




Loading...
Loading...


আইন-আদালত এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy