সামিয়া রহমানের পদাবনতির আদেশ অবৈধ : হাইকোর্ট

বুলেটিন নিউজ ডেস্ক:

আইন-আদালত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সামিয়া রহমানের পদাবনতির আদেশ অবৈধ বলে রায় দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে সব সুযোগ-সুবিধাসহ তার পদ

2022-08-04T14:48:19+00:00
2022-08-04T14:53:34+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
সামিয়া রহমানের পদাবনতির আদেশ অবৈধ : হাইকোর্ট
বুলেটিন নিউজ ডেস্ক:
প্রকাশ: বৃহস্পতিবার, ৪ আগস্ট, ২০২২, ২:৪৮ পিএম  আপডেট: ০৪.০৮.২০২২ ২:৫৩ পিএম  (ভিজিট : ৩২৫)
X

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সামিয়া রহমানের পদাবনতির আদেশ অবৈধ বলে রায় দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে সব সুযোগ-সুবিধাসহ তার পদ ফিরিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার বিচারপতি জাফর আহমেদ ও বিচারপতি মো. আক্তারুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে সামিয়া রহমানের পক্ষে ব্যারিস্টার হাসান এম এস আজিম এবং রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল নওরোজ মো. রাসেল চৌধুরী শুনানি করেন।

উল্লেখ্য, ২০২১ সালের ৫ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক সামিয়া রহমানকে পদাবনতি দেওয়া কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট। একই সঙ্গে সামিয়া রহমান সংক্রান্ত সব নথি ২১ দিনের মধ্যে দাখিল করার নির্দেশ দেন আদালত।

-বাবু/শোভা





Loading...
Loading...


আইন-আদালত এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy