বিভিন্ন অপরাধে ১১৮ বাস থেকে ৪ লাখের বেশি জরিমানা আদায়

আইন-আদালত

অতিরিক্ত ভাড়া আদায়সহ নানা অপরাধে ঢাকা ও চট্টগ্রাম মহানগরের ১৫টি স্পট থেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৪ লাখের

2022-08-17T20:38:47+00:00
2022-08-17T20:38:47+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
বিভিন্ন অপরাধে ১১৮ বাস থেকে ৪ লাখের বেশি জরিমানা আদায়
প্রকাশ: বুধবার, ১৭ আগস্ট, ২০২২, ৮:৩৮ পিএম   (ভিজিট : ৩১৪)
X

অতিরিক্ত ভাড়া আদায়সহ নানা অপরাধে ঢাকা ও চট্টগ্রাম মহানগরের ১৫টি স্পট থেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৪ লাখের বেশি টাকা জরিমানা আদায় করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

বুধবার (১৭ আগস্ট) বিআরটিএর উপ-পরিচালক (এনফোর্সমেন্ট) মো. হেমায়েত উদ্দিনের পাঠানো এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অতিরিক্ত ভাড়া আদায়ের অপরাধে ঢাকা ও চট্টগ্রাম মহানগরে ১৫টি স্পট বিআরটিএর ১১টি ভ্রাম্যমাণ আদালত ৫৪টি বাসের বিপরীতে ২ লাখ ২৩ হাজার টাকা জরিমানা করেছে।

এছাড়া রুটভায়েলেশন/রুট পারমিট বিহীন, হাইড্রোলিক হর্ন, অতিরিক্ত ভাড়া আদায়, ফিটনেস বিহীন ও অন্যান্য অপরাধের দায়ে ১১৮টি বাসের বিপরীতে ১১৮টি মামলায় ৪ লাখ ১৬ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়। রুট পারমিট না থাকায় ৩টি বাসকে ডাম্পিং করা হয়েছে।

বিআরটিএর চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার, পরিচালক (এনফোর্সমেন্ট) মো. আজিজুল ইসলাম এবং উপপরিচালক (এনফোর্সমেন্ট) মোঃ হেমায়েত উদ্দিন ঢাকা মহানগরের বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা তদারকি করেন।  

-বাবু/ফাতেমা






Loading...
Loading...


আইন-আদালত এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy