৪৮ ঘণ্টার মধ্যে পদত্যাগে পররাষ্ট্রমন্ত্রীকে আইনি নোটিস

বুলেটিন নিউজ ডেস্ক

আইন-আদালত

একটি বক্তব্যের মাধ্যমে শপথ ভঙ্গ এবং সংবিধান লংঘনের অভিযোগ এনে ৪৮ ঘণ্টার মধ্যে স্বেচ্ছায় পদত্যাগে পররাষ্ট্রমন্ত্রী এ কে

2022-08-21T12:44:45+00:00
2022-08-21T12:44:45+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
৪৮ ঘণ্টার মধ্যে পদত্যাগে পররাষ্ট্রমন্ত্রীকে আইনি নোটিস
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: রোববার, ২১ আগস্ট, ২০২২, ১২:৪৪ পিএম   (ভিজিট : ৪১০)
X


একটি বক্তব্যের মাধ্যমে শপথ ভঙ্গ এবং সংবিধান লংঘনের অভিযোগ এনে ৪৮ ঘণ্টার মধ্যে স্বেচ্ছায় পদত্যাগে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনকে আইনি নোটিস দিয়েছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী।

রোববার রেজিস্ট্রি ডাকযোগে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঠিকানায় এ নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী মো.এরশাদ হোসেন রাশেদ।

নোটিশে আইনজীবী রাশেদ বলেন, তিনি ১৯ আগস্ট বিকালে গণমাধ্যমে পররাষ্ট্রমন্ত্রীর ভারত বিষয়ক বক্তব্যের তথ্য পান। ১৮ আগস্ট চট্টগ্রাম শহরের জে এম সেন হলে জন্মাষ্টমী উৎসবের অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ‘আমি ভারতে গিয়ে বলেছি, শেখ হাসিনাকে টিকিয়ে রাখতে হবে।

এর মাধ্যমে তিনি তার শপথ ভঙ্গ এবং সংবিধান লংঘন করেছেন। তার এ বক্তব্য সার্বভৌমত্বকে আঘাত করেছে। তাই নোটিস পাওয়ার ৪৮ ঘণ্টার মধ্যে স্বেচ্ছায় পররাষ্ট্রমন্ত্রীকে পদত্যাগে অনুরোধ করা হয়েছে। অন্যথায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন আইনজীবী এরশাদ হোসেন রাশেদ। 

-বাবু/শোভা






Loading...
Loading...


আইন-আদালত এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy