সাংবাদিকদের ওপর হামলায় জড়িত আইনজীবীদের শাস্তি ও সনদ বাতিলের দাবি

নিজস্ব প্রতিবেদক

আইন-আদালত

চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে) সদস্য, যমুনা টিভির রিপোর্টার আল আমিন সিকদার ও ক্যামেরাপারসন আসাদুজ্জামান লিমনের ওপর হামলায় জড়িত

2022-08-22T17:20:16+00:00
2022-08-22T17:20:16+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আইনমন্ত্রী বরাবর সিইউজের স্মারকলিপি
সাংবাদিকদের ওপর হামলায় জড়িত আইনজীবীদের শাস্তি ও সনদ বাতিলের দাবি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২২ আগস্ট, ২০২২, ৫:২০ পিএম   (ভিজিট : ৩১৩)
X

চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে) সদস্য, যমুনা টিভির রিপোর্টার আল আমিন সিকদার ও ক্যামেরাপারসন আসাদুজ্জামান লিমনের ওপর হামলায় জড়িত আইনজীবীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ ও বার কাউন্সিল সনদ বাতিলের দাবিতে আইনমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে সিইউজে। সোমবার (২২ আগস্ট) দুপুরে চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমানের মাধ্যমে সংগঠনের নেতারা এ স্মারকলিপি দেন।

এসময় সাংবাদিক নেতারা বলেন, পেশাগত দায়িত্ব পালন ও সংবাদ সংগ্রহের জন্য সাংবাদিকদের নিয়মিত আদালত ভবন এলাকায় যাতায়াত করতে হয়। কিন্তু গত ১৭ আগস্ট পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে আদালত ভবন এলাকায় যমুনা টিভি রিপোর্টার আল আমিন সিকদার ও ক্যামেরাপারসন সৈয়দ আসাদুজ্জামান লিমনের ওপর কিছু উচ্ছৃঙ্খল আইনজীবী হামলা চালায়। পেশাদার সাংবাদিকদের সঙ্গে এ ধরনের জঘন্য আচরণ সম্পূর্ণ অপ্রত্যাশিত ও অনাকাঙ্ক্ষিত। এ ঘটনার মাধ্যমে তারা আইন পেশার ওপর কালিমা লেপন করেছেন। চট্টগ্রামের সাংবাদিক সমাজ তাদের এমন আচরণে চরমভাবে ক্ষুব্ধ।

তারা বলেন, ঘটনার ছবি ও ভিডিও ফুটেজ পর্যালোচনা করে হামলার সঙ্গে জড়িত আইনজীবীদের সহজেই শনাক্ত করা সম্ভব। বিচারাঙ্গন ও আইন পেশার মর্যাদা রক্ষা এবং পেশাগত দায়িত্ব পালনে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে ঘটনায় জড়িত উচ্ছৃঙ্খল আইনজীবীদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া প্রয়োজন।

স্মারকলিপিতে ঘটনায় জড়িত ফৌজদারি অপরাধে অভিযুক্ত দুই আইনজীবীসহ অন্যদের চিহ্নিত করে তাদের বার কাউন্সিল সনদ বাতিল করার দাবি জানানো হয়। একইসঙ্গে আইনের রক্ষক হয়ে আইনভঙ্গ করার দায়ে তাদের বিরুদ্ধে যথাযথ ফৌজদারি ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ জানানো হয়।

স্মারকলিপি দেওয়ার সময় উপস্থিত ছিলেন— সিইউজে সভাপতি মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলাম, সিনিয়র সহ সভাপতি রতন কান্তি দেবাশীষ, বিএফইউজের সাবেক যুগ্ম মহাসচিব তপন চক্রবর্তী, সিইউজের প্রতিনিধি ইউনিট প্রধান মাসুদুল হক, যমুনা টিভির ব্যুরো প্রধান জামসেদ রেহমান চৌধুরী, সিইউজে সদস্য আলাউদ্দিন হোসেন দুলাল, সুবল বড়ুয়া, হুমায়ুন মাসুদ, তাসনিম হাসান, মিনহাজুল ইসলাম, সরওয়ার কামাল, আকমাল হোসেন প্রমুখ।

-বাবু/ফাতেমা





Loading...
Loading...


আইন-আদালত এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy