চা-শ্রমিকদের মজুরি ৫০০ টাকা করার দাবিতে লিগ্যাল নোটিশ

নিজস্ব প্রতিবেদক :

আইন-আদালত

চা-শ্রমিকদের দৈনিক মজুরি কমপক্ষে ৫০০ টাকা করার দাবিতে চা বাগান মালিক ও সরকারের সংশ্লিষ্টদের প্রতি লিগ্যাল নোটিশ পাঠানো

2022-08-22T19:53:24+00:00
2022-08-22T19:53:24+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
চা-শ্রমিকদের মজুরি ৫০০ টাকা করার দাবিতে লিগ্যাল নোটিশ
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: সোমবার, ২২ আগস্ট, ২০২২, ৭:৫৩ পিএম   (ভিজিট : ৩৪৮)
X


চা-শ্রমিকদের দৈনিক মজুরি কমপক্ষে ৫০০ টাকা করার দাবিতে চা বাগান মালিক ও সরকারের সংশ্লিষ্টদের প্রতি লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে আগামী সাতদিনের মধ্যে পদক্ষেপ গ্রহণ করার জন্য বলা হয়েছে নোটিশে। তা না হলে এ বিষয়ে আইনি প্রতিকার পেতে উচ্চ আদালতের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হবে বলেও নোটিশে বলা হয়েছে।

দেশের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন সংযুক্ত করে সোমবার (২২ আগস্ট) সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট আনিচুর রহমানের পক্ষে আইনজীবী অ্যাডভোকেট চঞ্চল কুমার বিশ্বাস এ নোটিশ পাঠান।

অ্যাডভোকেট আনিচুর রহমান লিগ্যাল নোটিশ পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সম্প্রতি মজুরি বৃদ্ধির দাবিতে চা-শ্রমিকরা ধর্মঘট শুরু করলে চা বাগান মালিক বা সরকারের পক্ষ থেকে মাত্র ২৫ টাকা মজুরি বাড়ানোর যে প্রস্তাব দেওয়া হয়েছে, একটি অংশ তা মানলেও শ্রমিকদের আরেকটি অংশ ক্ষোভে আর অভিমানে তা মানতে রাজি হননি। তারা বলেছেন ১৪৫ টাকা মজুরির প্রস্তাবে রাজি হওয়ার বদলে তারা পুরোনো মজুরিতেই কাজ করবেন।

‘কিন্তু আমাদের দেশ এখন উন্নতির দিকে যাচ্ছে। তাই একটি উন্নত ও আধুনিক সমাজে মানুষের মৌলিক চাহিদা মেটানোর জন্য দিনে কমপক্ষে ৫০০ টাকা না হলেই নয়। তাই আমরা চা-শ্রমিকদের জীবনযাত্রার জন্য একজন শ্রমিকের দৈনিক কমপক্ষে ৫০০ টাকা মজুরির দাবি জানিয়েছি।’

দেশের প্রায় এক লাখ ৪০ হাজার চা-শ্রমিক প্রতিদিন মাত্র ১২০ টাকা মজুরিতে ১৬৭টি নিবন্ধিত বাগানে কাজ করছেন বা করতে বাধ্য হচ্ছেন।

দৈনিক মজুরি ৩০০ টাকার দাবিতে গত ৯ আগস্ট থেকে চারদিন ২ ঘণ্টা করে কর্মবিরতি পালন করেন চা শ্রমিকরা। এরপর তারা ১৩ আগস্ট থেকে পূর্ণদিবস কর্মবিরতি ও বিক্ষোভ করেন। এর মধ্যে কয়েক দফা বৈঠক হলেও তা সমাধান হয় না। শেষ পর্যন্ত শনিবারের (২০ আগস্ট) বৈঠকে তাদের মজুরি ১৪৫ টাকা নির্ধারণ করা হলে তারা আন্দোলন প্রত্যাহার করেন।

বাবু/এসএম





Loading...
Loading...


আইন-আদালত এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy