একদিন পরেই এনামুল বাছিরের জামিন প্রত্যাহার
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৪ আগস্ট, ২০২২, ১১:৩২ এএম (ভিজিট : ২৬৬)

X
দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা ঘুষ গ্রহণের মামলায় বিচারিত আদালতে আট বছরের কারাদণ্ডপ্রাপ্ত দুদকের বরখাস্ত পরিচালক খন্দকার এনামুল বাছিরকে দেওয়া জামিনের আদেশ (রিকল) প্রত্যাহার করেছেন হাইকোর্ট।
এর আগে মঙ্গলবার (২৩ আগস্ট) বিচারপতি মো. আশরাফুল কামালের একক হাইকোর্ট বেঞ্চ তার জামিনের আদেশ দেন।
জামিনের একদিন পর বুধবার (২৪ আগস্ট) হাইকোর্টের বিচারপতি মো. আশরাফুল কামালের একক বেঞ্চ তার জামিন আবেদন (রিকল) প্রত্যাহার করে আদেশ দেন।
-বাবু/শোভা