২ সপ্তাহের মধ্যে ফেসবুক-ইউটিউব থেকে উস্কানিমূলক ভিডিও সরানোর নির্দেশ

বুলেটিন নিউজ ডেস্ক

আইন-আদালত

দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করে এমন উস্কানিমূলক ভিডিও ফেসবুক ও ইউটিউব থেকে সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। মঙ্গলবার এক

2022-08-30T12:02:36+00:00
2022-08-30T12:04:30+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
২ সপ্তাহের মধ্যে ফেসবুক-ইউটিউব থেকে উস্কানিমূলক ভিডিও সরানোর নির্দেশ
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০২২, ১২:০২ পিএম  আপডেট: ৩০.০৮.২০২২ ১২:০৪ পিএম  (ভিজিট : ২৮৩)
X

দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করে এমন উস্কানিমূলক ভিডিও ফেসবুক ও ইউটিউব থেকে সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। মঙ্গলবার এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে এ নির্দেশ দেন আদালত। দুই সপ্তাহের মধ্যে নির্দেশ পালন করতে ফেসবুক-ইউটিউব কর্তৃপক্ষ ও বিটিআরসিকে বলা হয়েছে।

মঙ্গলবার বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি মো. ইকবাল কবীরের হাইকোর্ট বেঞ্চ এ নির্দেশ দেন।

পাশাপাশি উস্কানিমূলক ও জনজীবনে অস্থিরতা তৈরি করে এমন ভুয়া সংবাদ এবং ভিডিও ফেসবুক ও ইউটিউব থেকে সরানো হবে না, তা জানতে রুলও দেয় হাইকোর্ট।

রিটকারীর আইনজীবী জানান, এ ধরনের ভিডিওর কারণে নানা ধরনের গুজব তৈরি হচ্ছে। তাতে বিভিন্ন এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটছে। এ বিষয়ে ফেসবুক ও ইউটিউব নিজেরাই দায়িত্বশীল ভূমিকা রাখা উচিত বলেও মনে করেন তিনি।

উল্লেখ্য, সম্প্রতি এসব ভিডিও সড়াতে লিগ্যাল নোটিশ পাঠানো হয়। ব্যবস্থা না নেয়ার এ বিষয়ে রিট আবেদন করা হয়।

-বাবু/শোভা






Loading...
Loading...


আইন-আদালত এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy