ফারমার্স ব্যাংক কেলেঙ্কারিতে বাবুল চিশতীর বিরুদ্ধে আরও একটি মামলা

আইন-আদালত

জাল চেক ও ঋণ বিতরণের ভুয়া অধিযাচনপত্রের মাধ্যমে প্রায় ৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক দি ফারমার্স ব্যাংক

2022-09-05T18:53:59+00:00
2022-09-05T18:53:59+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ফারমার্স ব্যাংক কেলেঙ্কারিতে বাবুল চিশতীর বিরুদ্ধে আরও একটি মামলা
প্রকাশ: সোমবার, ৫ সেপ্টেম্বর, ২০২২, ৬:৫৩ পিএম   (ভিজিট : ২৮২)
X

জাল চেক ও ঋণ বিতরণের ভুয়া অধিযাচনপত্রের মাধ্যমে প্রায় ৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক দি ফারমার্স ব্যাংক লিমিটেডের (বর্তমানে পদ্মা ব্যাংক) অডিট কমিটির চেয়ারম্যান মো. মাহবুবুল হক চিশতীসহ (বাবুল চিশতী) চারজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার (৫ সেপ্টেম্বর ) ঢাকা সমন্বিত জেলা কার্যালয়-১ এ দুদকের সহকারী পরিচালক মো. সহিদুর রহমান বাদী হয়ে মামলাটি দায়ের করেন। দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) মুহাম্মদ আরিফ সাদেক বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার আসামিরা হলেন, সাবেক দি ফারমার্স ব্যাংক লিমিটেডের সাবেক উদ্যোক্তা পরিচালক ও অডিট কমিটির চেয়ারম্যান মো. মাহবুবুল হক চিশতী (বাবুল চিশতী), সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এ কে এম শামীম, ভাইস প্রেসিডেন্ট ও দ্বিতীয় কর্মকর্তা মো . লুৎফুল হক এবং রমনার বাসিন্দা আজিজুল করিম।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে প্রতারণা, জাল-জালিয়াতি ও দুর্নীতির আশ্রয় নিয়ে ২০১৭ সালের ২৬ ফেব্রুয়ারি থেকে ১৯ মার্চ পর্যন্ত সময়ের মধ্যে ঋণের জন্য জামানতকৃত চেক জাল করে ও ঋণ বিতরণে ভুয়া অধিযাচনপত্র তৈরি করেন। এরপর সাবেক দি ফারমার্স ব্যাংক লিমিটেডের গুলশান কর্পোরেট শাখা থেকে ৮টি চেকের মাধ্যমে ৩ কোটি ৫০ লাখ টাকা উত্তোলন করে আত্মসাৎ করেন আসামিরা। যা দণ্ডবিধির ৪০৩/৪০৬/৪০৯/৪১৭/৪১৮/৪২০/৪৬৮/৪৬৯/৪৭১ ধারায় শাস্তিযোগ্য অপরাধ।

এর আগে গত ২৯ আগস্ট দি ফারমার্স ব্যাংকের ১০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংকটির সাবেক চেয়ারম্যান মাহবুবুল হক চিশতী (বাবুল চিশতী), সাবেক ভাইস চেয়ারম্যান ড. আতহার উদ্দিন, সাবেক ব্যবস্থাপনা পরিচালক চৌধুরী মোস্তাক আহম্মদসহ ১১ জনের বিরুদ্ধে মামলা করেছিল দুদক। বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগে মাহবুবুল হক চিশতীর বিরুদ্ধে এখন পর্যন্ত কয়েক ডজন মামলা করেছে দুদক।

-বাবু/এসআর





Loading...
Loading...


আইন-আদালত এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy