বৃষ্টির দিনে মজাদার খিচুড়ি-বেগুন ভাজি

বুলেটিন ডেস্ক

লাইফস্টাইল

বৃষ্টির দিনে একমাত্র খিচুড়িই জিভে জল আনা মত খাবার। বাইরে এখন প্রচুর বৃষ্টি হচ্ছে। অনেকেই ইচ্ছে থাকা সত্বেও

2022-09-14T12:54:47+00:00
2022-09-14T12:54:47+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বৃষ্টির দিনে মজাদার খিচুড়ি-বেগুন ভাজি
বুলেটিন ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৪ সেপ্টেম্বর, ২০২২, ১২:৫৪ পিএম   (ভিজিট : ২৮৩)
X

বৃষ্টির দিনে একমাত্র খিচুড়িই জিভে জল আনা মত খাবার। বাইরে এখন প্রচুর বৃষ্টি হচ্ছে। অনেকেই ইচ্ছে থাকা সত্বেও বাইরে বের হতে পারছেন না। তাই ঘরে বসে ভাবছেন খিচুড়ি হলে মন্দ হতো না। আর তাইতো বৃষ্টির ঝুমঝুম শব্দে কানে আসলেই খিচুরির স্বাদ মনে পড়ে যায় অনেকেরই।

তার সাথে যদি থাকে বেগুন আর ডিম ভাজি তাহলে তো কোন কথাই নেই। চলুন জেনে নেয়া যাক ঝুম বৃষ্টিতে খিচুড়ি খাওয়ার রেসিপিটি।

খিচুড়ির জন্য যা যা প্রযোজন-

১. মুগ ও মসুর ডাল- ২৫০ গ্রাম
২. সুগন্ধি চাল- ৭৫০ গ্রাম
৩.পেঁয়াজ কুঁচি- কয়েকটি
৪. আদা বাটা- ১ টেবিল চামচ
৫. রসুন বাটা- ১ চা চামচ
৬. মরিচের গুঁড়ো- আধা চা চামচ
৭. হলুদের গুঁড়ো- এক চা চামচ
৮. এলাচ- কয়েকটি
৯. দারুচিনি- কয়েক পিস
১০. কাঁচা মরিচ - ৪-৬টি
১১. লবণ- পরিমানমতো
১২. তেল- আধা কাপ
১৩. পানি- পরিমাণমতো

যেভাবে রান্না করবেন-

প্রথমে চাল ও ডাল একসঙ্গে মিশিয়ে ধুয়ে নিতে হবে। তারপর পানি ঝরিয়ে নিন। এখন একটি বড় প্যানে তেল গরম করে তাতে এলাচ ও দারুচিনি ভেজে নিন। এবার পেঁয়াজ কুঁচি ও কাঁচা মরিচ দিন। তারপর আদা, রসুন, মরিচের গুঁড়ো ও হলুদ গুঁড়ো দিয়ে দিন।

এ সময় এক চা চামচ লবণ দিয়ে দিন। সব মশলা ভালো করে ভেজে নিতে হবে। তারপর চাল-ডাল দিয়ে ভালো করে ভেজে নিন।

এবার পরিমাণমতো পানি দিয়ে দিন। এই সময়ে শেষবারের মতে লবণ দেখুন। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিন। চুলার আঁচ মাঝারি রাখুন। এর মাঝে বেগুন ও ডিম ভেজে রাখুন যাতে খিচুরি হয়ে গেলে সাথে সাথে খাওয়া যায়।

এবার ঢাকনা উঠিয়ে দেখুন, যদি সব পানি শুকিয়ে যায়, তাহলে একবার নেড়েচেড়ে চুলার আঁচ বন্ধ করে দিন। ঝুম বৃষ্টির দিনে পরিবারসহ উপভোগ করুন ঝরঝরে খিচুড়ি সাথে ডিম আর বেগুন ভাজি।

-বাবু/এ.এস







Loading...
Loading...


লাইফস্টাইল এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy