এআইইউবিতে সিটিও ফোরাম ইনোভেশন হ্যাকাথনের তৃতীয় আসর শুরু

বুলেটিন নিউজ ডেস্ক

কর্পোরেট

আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি- বাংলাদেশে (এআইইউবি) গত ১২ সেপ্টেম্বর সিটিও ফোরাম ইনোভেশন হ্যাকাথন ২০২২ এর তৃতীয় আসর শুরু হয়েছে।উদ্ভাবনী

2022-09-14T14:01:46+00:00
2022-09-14T14:01:46+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
এআইইউবিতে সিটিও ফোরাম ইনোভেশন হ্যাকাথনের তৃতীয় আসর শুরু
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৪ সেপ্টেম্বর, ২০২২, ২:০১ পিএম   (ভিজিট : ৩২০)
X

আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি- বাংলাদেশে (এআইইউবি) গত ১২ সেপ্টেম্বর সিটিও ফোরাম ইনোভেশন হ্যাকাথন ২০২২ এর তৃতীয় আসর শুরু হয়েছে।

উদ্ভাবনী এই হ্যাকাথনের উদ্বোধন করেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শিক্ষার্থীদের জন্য ইন্ডাস্ট্রির চাহিদা অনুযায়ী পাঠ্যক্রমে সফটস্কিল অন্তর্ভুক্ত করা হচ্ছে। এক্ষেত্রে হ্যাকাথন অন্যতম অনুষজ্ঞ। এ কারণেই আমি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে হ্যাকাথনের অংশীদার হতে আহ্বান জানাই।

কিংবা তারা বিশ্ববিদ্যালয়ে যেনো নিয়মিত হ্যাকাথন আয়োজন করে। এতে করে কারিকুলামের বাইরেও বাস্তব দক্ষতা অর্জনের পথ উন্মুক্ত হবে। সিজিপিএ নয়, দক্ষতা উন্নয়নে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়ে উপমন্ত্রী বলেন, আমাদের উচিত হবে প্রবলেম সলভিং বিষয়ে দক্ষতা উন্নয়নে পোস্ট গ্র্যাজ্যুয়েট, আইসিটি, কোডার্স এবং বিজ্ঞান সংশ্লিষ্ট বিষয়ে অ্যাপ্লিকেশনভিত্তিক কোর্সের দিকে নজর দেয়া।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন এআইইউবি উপচার্য ড. কারমেন জেড লামাগনা। এআইইউবির উপাচার্য তার বক্তব্যে আগামীতে ইনোভেশন হ্যাকাথনের অংশীদার হওয়ার আগ্রহ প্রকাশ করে প্রতিবছর শিক্ষার্র্থীদের মেধা বিকাশে এই ধরনের আয়োজনের আহ্বান জানান।

অনুষ্ঠানে হ্যাকাথনের উদ্দেশ্য বিষয়ে আয়োজক প্রাতিষ্ঠান সিটিও ফোরাম সভাপতি তপন কান্তি সরকার জানান, বিশ্ববিদ্যালয় গ্র্যাজুয়েট এবং ইন্ডাস্ট্রির প্রয়োজনীয় দক্ষতা উন্নয়নের অংশ হিসেবেই এই আয়োজন। বিশ্ববিদ্যালয়গুলো অনুরোধে আগামী ২৭ সেপ্টেম্বর পর্যন্ত এই অনুষ্ঠানে অংশগ্রহণের সময় বাড়ানো হয়েছে। সেদিন থেকেই শুরু হবে আইডিয়া রাউন্ড। পরবর্তীতে ২৭ অক্টোবর ডেমো রাউন্ড শেষে ১৫ নভেম্বর হবে চূড়ান্ত পর্ব। এবার শিক্ষার্থীরা জাতীয় প্রয়োজনে ২১টি ক্যাটাগরিতে উদ্ভাবনী সমাধান খুঁজে আনবে।

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক সাজ্জাদ হোসেন বলেন, বাংলাদেশ উদ্ভাবন ও প্রযুক্তিতে বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে পারবে না যদি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সৃজনশীল ও ব্যবহারিক চ্যালেঞ্জ মোকাবেলায় এগিয়ে না আসে।

এছাড়াও কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপাচার্য অধ্যাপক ড. জহিরুল হক, ফেয়ার গ্রুপের সিইও মোতাসিম দেওয়ান, বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক ড. বিকর্ণ কুমার ঘোষ অনুষ্ঠানে মূল্যবান বক্তব্য রাখেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এআইইউবি ট্রাস্টি বোর্ডের প্রতিষ্ঠাতা সদস্য নাদিয়া আনোয়ার। এছাড়াও বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক-শিক্ষিকা, বিপুল সংখ্যক ছাত্র-ছাত্রী এবং সিটিও ফোরাম ইনোভেশন হ্যাকাথন বিষয়ক সংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

-বাবু/এ.এস






Loading...
Loading...


কর্পোরেট এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy