অধস্তন আদালতের ১১২ বিচারকের পদোন্নতি

নিজস্ব প্রতিবেদক :

আইন-আদালত

অধস্তন আদালতের ১১২ জন বিচারককে পদোন্নতি দেওয়া হয়েছে। যুগ্ম জেলা ও দায়রা জজ পদমর্যাদার এই বিচারকেরা অতিরিক্ত জেলা

2022-09-25T16:51:56+00:00
2022-09-25T16:51:56+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
অধস্তন আদালতের ১১২ বিচারকের পদোন্নতি
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: রোববার, ২৫ সেপ্টেম্বর, ২০২২, ৪:৫১ পিএম   (ভিজিট : ২৩৮)
X


অধস্তন আদালতের ১১২ জন বিচারককে পদোন্নতি দেওয়া হয়েছে। যুগ্ম জেলা ও দায়রা জজ পদমর্যাদার এই বিচারকেরা অতিরিক্ত জেলা ও দায়রা জজ পদে পদোন্নতি পেয়েছেন।

রাষ্ট্রপতির নির্দেশক্রমে রোববার (২৫ সেপ্টেম্বর) আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের (বিচার শাখা-১) সিনিয়র সহকারী সচিব মোর্শেদ আল মামুন ভুঁইয়ার সই করা প্রজ্ঞাপনের তথ্যানুযায়ী, সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শ করে জুডিসিয়াল সার্ভিসে কর্মরত এসব বিচার বিভাগীয় কর্মকর্তাকে পদোন্নতি দেওয়া হয়েছে। পদোন্নতি পাওয়া বিচারকেরা এখন থেকে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস (বেতন ও ভাতাদি) আদেশ, ২০১৬ অনুযায়ী দ্বিতীয় গ্রেডে বেতন পাবেন।

একই সঙ্গে পদোন্নতিপ্রাপ্ত বিচারকদের পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বদলি করা হয়েছে। আগামী ২৮ সেপ্টেম্বর তাদের বর্তমান পদের দায়িত্বভার অর্পণ করে পদোন্নতিপ্রাপ্ত কর্মস্থলে অবিলম্বে যোগ দিতে বলা হয়েছে। তবে যারা ছুটি কিংবা প্রশিক্ষণে আছেন তারা প্রশিক্ষণ/ছুটি শেষে বদলির কর্মস্থলে যোগ দেবেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

বাবু/এসএম





Loading...
Loading...


আইন-আদালত এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy