গম-ভুট্টা পুনঃঅর্থায়ন স্কিমে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে সোনালী ব্যাংকের চুক্তি

নিজস্ব প্রতিবেদক

কর্পোরেট

গম ও ভুট্টার উৎপাদন বাড়াতে গঠিত এক হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে সোনালী ব্যাংক লিমিটেডের

2022-09-25T18:08:12+00:00
2022-09-25T18:08:12+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
গম-ভুট্টা পুনঃঅর্থায়ন স্কিমে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে সোনালী ব্যাংকের চুক্তি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২৫ সেপ্টেম্বর, ২০২২, ৬:০৮ পিএম   (ভিজিট : ২৬৬)
X

গম ও ভুট্টার উৎপাদন বাড়াতে গঠিত এক হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে সোনালী ব্যাংক লিমিটেডের একটি ‘অংশগ্রহণ চুক্তিপত্র’ স্বাক্ষরিত হয়েছে। 

রোববার (২৫ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ পুনঃঅর্থায়ন স্কিমে চুক্তিপত্রে স্বাক্ষর করেন সোনালী ব্যাংক লিমিটেডের পক্ষে সিইও অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর মো. আফজাল করিম ও বাংলাদেশ ব্যাংকের পক্ষে কৃষি ঋণ বিভাগের পরিচালক মো. আবুল কালাম আজাদ। 

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এ.কে.এম সাজেদুর রহমান খান, সোনালী ব্যাংক লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর নিরঞ্জন চন্দ্র দেবনাথ ও জেনারেল ম্যানেজার মো. নূরুন নবী, বাংলাদেশ ব্যাংকের কৃষি ঋণ বিভাগের উপ-পরিচালক মার্জিয়া আক্তার ও যুগ্ম পরিচালক মো. হাসান চিশতী।

গম ও ভুট্টার উৎপাদন বৃদ্ধিতে এক হাজার কোটি টাকার এই পুনঃঅর্থায়ন স্কিম বাংলাদেশ ব্যাংক নিজস্ব তহবিল থেকে বরাদ্দ করবে। পুনঃঅর্থায়ন স্কিমের এ তহবিল গম ও ভুট্টা চাষের উপযোগী অঞ্চলগুলোতে বিতরণে অগ্রাধিকার দেওয়া হবে।

-বাবু/এসআর 





Loading...
Loading...


কর্পোরেট এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy