ইডেন ছাত্রলীগের রিভা-রাজিয়ার বিরুদ্ধে মামলার আবেদন

বুলেটিন নিউজ ডেস্ক

আইন-আদালত

ইডেন মহিলা কলেজ ছাত্রলীগের স্থগিত কমিটির সভাপতি তামান্না জেসমিন রীভা ও সাধারণ সম্পাদক রাজিয়া সুলতানার বিরুদ্ধে নির্যাতনের অভিযোগে

2022-09-28T14:41:44+00:00
2022-09-28T14:41:44+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ইডেন ছাত্রলীগের রিভা-রাজিয়ার বিরুদ্ধে মামলার আবেদন
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০২২, ২:৪১ পিএম   (ভিজিট : ৩০০)
X

ইডেন মহিলা কলেজ ছাত্রলীগের স্থগিত কমিটির সভাপতি তামান্না জেসমিন রীভা ও সাধারণ সম্পাদক রাজিয়া সুলতানার বিরুদ্ধে নির্যাতনের অভিযোগে মামলার আবেদন করেছেন একই কমিটির সহসভাপতি জান্নাতুল ফেরদৌসী। বুধবার (২৮ সেপ্টেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সৈয়দ মোস্তফা রেজা নুরের আদালতে এ আবেদন করেন তিনি।

এতে আরও ৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ২৫-৩০জনকে আসামি করা হয়েছে। অন্য আসামিরা হলেন— ইডেন কলেজের নুজহাত ফারিয়া রোকসানা, আয়েশা ইসলাম মিম, নূরজাহান, ঋতু আক্তার, আনিকা তাবাসুম স্বর্ণা ও কামরুন নাহার জ্যোতি।

বাদীর জবানবন্দি গ্রহণ করে এ বিষয়ে পরে আদেশ দেওয়া হবে বলে জানিয়েছেন আদালত। বাদীপক্ষের আইনজীবী নূর-ই-আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

ইডেন কলেজ ছাত্রলীগের সিট বাণিজ্য ও নানা অসঙ্গতি নিয়ে ২২ সেপ্টেম্বর গণমাধ্যমে কথা বলেন জান্নাতুন ফেরদৌসী। এতে এসবের জন্য তিনি সভাপতি তামান্না জেসমিন রীভা ও সাধারণ সম্পাদক রাজিয়া সুলতানাকে দায়ী করেন। এ ঘটনার পর ২৪ সেপ্টেম্বর রাত সাড়ে ১০টায় হলের কক্ষে গিয়ে তাকে ছাত্রীনিবাসের একটি কক্ষে আটকে রেখে মারধর করার অভিযোগ ওঠে।

এ ঘটনায় মধ্যরাতে ছাত্রলীগের নেতাকর্মীদের একাংশের বিক্ষোভে ইডেন কলেজ ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিক্ষোভকারীরা রীভা ও রাজিয়ার বহিষ্কারের দাবি জানান। পরে রোববার দুই সদস্যের তদন্ত কমিটি গঠন করে ২৪ ঘণ্টার মধ্যে সুপারিশসহ প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ আসে কেন্দ্রীয় কমিটি থেকে।

এ ঘটনায় ওই দিন রাতেই বিক্ষোভ করেন ইডেন কলেজ ছাত্রলীগের একাংশ ও সাধারণ শিক্ষার্থীরা। পরদিন আবারও আন্দোলন করে ছাত্রলীগের একাংশ। রোববার (২৫ সেপ্টেম্বর) বিকেলে সংবাদ সম্মেলন করেন ইডেন কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি তামান্না জেসমিন রিভা ও সাধারণ সম্পাদক রাজিয়া সুলতানা। এ সময় দুই গ্রুপ সংঘর্ষে জড়িয়ে পড়ে। একই দিন রাতে কলেজে ছাত্রলীগের কার্যক্রম স্থগিত করে ১৬ জনকে বহিষ্কার করে কেন্দ্রীয় ছাত্রলীগ।

-বাবু/এ.এস

 





Loading...
Loading...


আইন-আদালত এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy