বিএনপির ১৪ নেতাকর্মীর হাইকোর্টে আগাম জামিন

বুলেটিন নিউজ ডেস্ক

আইন-আদালত

আওয়ামী লীগের নেতা-কর্মীদের ওপর হামলার অভিযোগে হাজারীবাগ থানায় দায়ের করা মামলায় ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের আহ্বায়ক শেখ খালিদ

2022-10-03T14:51:01+00:00
2022-10-03T14:51:01+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
আওয়ামী লীগের নেতা-কর্মীদের ওপর হামলা
বিএনপির ১৪ নেতাকর্মীর হাইকোর্টে আগাম জামিন
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: সোমবার, ৩ অক্টোবর, ২০২২, ২:৫১ পিএম   (ভিজিট : ২৭১)
X

আওয়ামী লীগের নেতা-কর্মীদের ওপর হামলার অভিযোগে হাজারীবাগ থানায় দায়ের করা মামলায় ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের আহ্বায়ক শেখ খালিদ হাসান জ্যাকি, ধানমন্ডি থানা যুবদলের আহ্বায়ক হাবিবুর রহমানসহ বিএনপির ১৪ নেতাকর্মীকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।

সোমবার (৩ অক্টোবর) বিচারপতি মো. সেলিম ও বিচারপতি মো. জাকির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ তাদের ৬ সপ্তাহের আগাম জামিন দেন।

আদালতে বিএনপি নেতা-কর্মীদের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ও ব্যারিস্টার কায়সার কামাল। তাদেরকে সহায়তা করেন অ্যাডভোকেট নুরে আলম সিদ্দিকী, ব্যারিস্টার সালেহ আকরাম সম্রাট, অ্যাডভোকেট রোকনুজ্জামান সুজা ও অ্যাডভোকেট আনিসুর রহমান রায়হান। সরকারপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. রেজাউল করিম।

গত ২৬ সেপ্টেম্বর হাজারীবাগে বিএনপি আয়োজিত সমাবেশের দিন আওয়ামী লীগের নেতা-কর্মীদের ওপর হামলার অভিযোগে স্থানীয় এক আওয়ামী লীগ নেতা ২০ জনের নাম উল্লেখ করে এবং ৫০/৬০ জন অজ্ঞাতপরিচয় বিএনপির নেতা-কর্মীর বিরুদ্ধে হাজারীবাগ থানায় ২৭ সেপ্টেম্বর মামলা দায়ের করেন।

-বাবু/এ.এস






Loading...
Loading...


আইন-আদালত এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy