শাহজালালে কাপড়ের চালানে বিপুল মেমোরি কার্ড, গ্রেপ্তার ৪

বুলেটিন নিউজ ডেস্ক

আইন-আদালত

রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাপড়ের নামে বিদেশ থেকে আনা দেড় লাখ মেমোরি কার্ড জব্দ এবং চারজনকে গ্রেপ্তার করা

2022-10-14T16:20:57+00:00
2022-10-14T16:20:57+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
শাহজালালে কাপড়ের চালানে বিপুল মেমোরি কার্ড, গ্রেপ্তার ৪
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৪ অক্টোবর, ২০২২, ৪:২০ পিএম   (ভিজিট : ২৩৯)
X

রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাপড়ের নামে বিদেশ থেকে আনা দেড় লাখ মেমোরি কার্ড জব্দ এবং চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

গত বৃহস্পতিবার বিমান বন্দরের আমদানি কার্গো কমপ্লেক্স থেকে সেগুলো জব্দের কথা জানান কাস্টমস গোয়েন্দা তদন্ত সার্কেলের উপপরিচালক সানজিদা খানম।

গ্রেপ্তাররা হলেন-‘ফ্লাইবোর্ড এক্সপ্রেস সার্ভিস লিমিটেড’ নামের কুরিয়ার সার্ভিসের চার কর্মচারী মামুন হোসেন মোল্লা, তরিকুল ইসলাম, রফিকুল ইসলাম এবং কবির মিয়া।

শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, একটি কুরিয়ার সার্ভিস কোম্পানি ‘ফেব্রিক্স’ আনার ঘোষণা দিয়ে হংকং থেকে অবৈধভাবে প্রায় সোয়া তিন কোটি টাকার মেমোরি কার্ড এনেছিল। পরে তা কৌশলে কার্গো থেকে বের করার সময় ধরা পড়ে।

গ্রেপ্তারদের বিরুদ্ধে মামলা করে বিমান বন্দর থানা পুলিশে সোপর্দ করার কথা জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে ।

বাবু/এসআর











Loading...
Loading...


আইন-আদালত এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy