পুলিশ বক্সে হামলার ঘটনায় ১১ রিকশাচালক রিমান্ডে

আইন-আদালত

রাজধানীর মিরপুরে পুলিশ বক্সে হামলার ঘটনায় করা মামলায় গ্রেপ্তার ব্যাটারিচালিত ১১ রিকশাচালককে দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন

2022-10-15T16:02:55+00:00
2022-10-15T16:02:55+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
পুলিশ বক্সে হামলার ঘটনায় ১১ রিকশাচালক রিমান্ডে
প্রকাশ: শনিবার, ১৫ অক্টোবর, ২০২২, ৪:০২ পিএম   (ভিজিট : ২৩০)
X

রাজধানীর মিরপুরে পুলিশ বক্সে হামলার ঘটনায় করা মামলায় গ্রেপ্তার ব্যাটারিচালিত ১১ রিকশাচালককে দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। 

শনিবার (১৫ অক্টোবর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নিভানা খায়ের জেসীর আদালত এ রিমান্ড মঞ্জুর করেন। সংশ্লিষ্ট আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা উপপরিদর্শক আসাদুজ্জামান বিষয়টি জানিয়েছেন।

এদিন এ মামলায় গ্রেপ্তার ১৩ রিকশাচালককে আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্তের স্বার্থে প্রত্যেকের সাত দিন করে রিমান্ডে নিতে আবেদন করলে শুনানি শেষে আদালত ১১ জনের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন। অপর দুই রিকশাচালকের রিমান্ড নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

রাজধানীর মিরপুরে ব্যাটারিচালিত রিকশার বিরুদ্ধে পুলিশের অভিযানে ক্ষুব্ধ চালকরা ৫টি ট্রাফিক পুলিশ বক্সে হামলা করেন। হামলায় মিজানুর রহমান নামে এক পুলিশ সদস্য আহত হয়েছেন। এই ঘটনায় পল্লবী থানায় একটি মামলা হয়েছে। মামলায় পুলিশের কাজে বাধা ও সরকারি সম্পত্তি নষ্ট করার অভিযোগ আনা হয়েছে।

বাবু/এসআর





Loading...
Loading...


আইন-আদালত এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy