চলন্ত বাস থেকে ফেলে দিয়ে হত্যা : চালক-হেলপার কারাগারে

বুলেটিন নিউজ ডেস্ক

আইন-আদালত

যাত্রাবাড়ীর শহীদ ফারুক সড়কে চলন্ত বাস থেকে আবু সায়েম মুরাদ নামে এক যাত্রীকে ধাক্কা দিয়ে ফেলে হত্যার ঘটনায়

2022-10-18T16:09:29+00:00
2022-10-18T16:09:29+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
চলন্ত বাস থেকে ফেলে দিয়ে হত্যা : চালক-হেলপার কারাগারে
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০২২, ৪:০৯ পিএম   (ভিজিট : ২৪৫)
X


যাত্রাবাড়ীর শহীদ ফারুক সড়কে চলন্ত বাস থেকে আবু সায়েম মুরাদ নামে এক যাত্রীকে ধাক্কা দিয়ে ফেলে হত্যার ঘটনায় গ্রেপ্তার বাসচালক মো. শাহ আলম ও হেলপার মোহনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (১৮ অক্টোবর) মামলার তদন্ত কর্মকর্তা যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক আব্দুর রহমান আসামিদের আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে গত ১৬ অক্টোবর তাদের এক দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। আদালতের সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন শাখার উপ-পরিদর্শক মাহমুদুর রহমান বিষয়টি জানিয়েছেন।

জানা যায়, নিহত যাত্রী মুরাদ শনিবার সন্ধ্যার দিকে মতিঝিল থেকে ৮ নম্বর যাত্রীবাহী বাসে করে যাত্রাবাড়ীতে বাসার উদ্দেশে রওনা দেন। বাসে হেলপারের সঙ্গে ভাড়া নিয়ে তর্কাতর্কি হয়। যাত্রাবাড়ীতে গিয়ে বাস থেকে নামার সময় হেলপার মুরাদকে ধাক্কা দেয়। ধাক্কা খেয়ে তিনি গাড়ির চাকার নিচে পড়ে যান। চাকায় পিষ্ট হয়ে গুরুতর আহত হন মুরাদ। এরপর তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় মুরাদের বড় ভাই আবু সাদাত শনিবার রাতেই যাত্রাবাড়ী থানায় হত্যা মামলা করেন। নিহত মুরাদ একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করতেন।

-বাবু/এ.এস






Loading...
Loading...


আইন-আদালত এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy