সেভয় আইসক্রিমের নতুন পণ্য ‘একদম আম’ সবেহ্

বুলেটিন নিউজ ডেস্ক

কর্পোরেট

আমের মৌসুমের জন্যে আর অপেক্ষা করার দরকার নেই। সবার জন্য সারাবছর আম খাওয়ার সুযোগ করে দিতে সেভয় আইসক্রিম

2022-10-21T23:46:12+00:00
2022-10-21T23:46:12+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
সেভয় আইসক্রিমের নতুন পণ্য ‘একদম আম’ সবেহ্
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২১ অক্টোবর, ২০২২, ১১:৪৬ পিএম   (ভিজিট : ২৪৪)
X


আমের মৌসুমের জন্যে আর অপেক্ষা করার দরকার নেই। সবার জন্য সারাবছর আম খাওয়ার সুযোগ করে দিতে সেভয় আইসক্রিম ফ্যাক্টরি লিমিটেড বাজারে নিয়ে এসেছে নতুন একটি পণ্য—‘একদম আম’সবেহ্।

বাংলাদেশের বাজারে সেভয় আইসক্রিমই প্রথমবারের মতো সবেহ্ ক্যাটাগরির এই পণ্যটি নিয়ে এসেছে। ‘সবেহ্’ মূলত ফ্রোজেন ডেজার্টের এক ধরনের প্রকরণ।

শুক্রবার সন্ধ্যায় শেরাটন ঢাকার বলরুমে এক বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সেভয়-এর নতুন এই পণ্যের সাথে সবাইকে পরিচয় করিয়ে দেয়া হয়। আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাধীনতা পুরস্কার ও একুশে পদকজয়ী গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ।

শাইখ সিরাজ তার বক্তব্যে বলেন, আমের নতুন ধরনের ব্যবহার আমচাষীদের জন্য নতুন সম্ভাবনা উন্মোচন করবে। যা জাতীয় অর্থনীতিতে রাখবে ইতিবাচক ভূমিকা।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সেভয় আইসক্রিম ফ্যাক্টরি লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক নিয়াজ আহমেদ, কোহিনূর কেমিক্যালের ব্যবস্থাপনা পরিচালক রেজাউল করিম এবং ইউনিক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নূর আলী, সেভয় আইসক্রিমের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, ডিলার, পরিবেশক, বিভিন্ন গণমাধ্যম থেকে আগত প্রতিনিধিবৃন্দ, বিনোদনজগতের তারকা এবং সোশাল মিডিয়ার পরিচিত ব্যক্তিত্বরা।

নিয়াজ আহমেদ তার বক্তব্যে জানান, সেভয় সবসময় ভোক্তাদের কাছে মানসম্মত পণ্য পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। ‘একদম আম’ সবেহ্-র মাধ্যমে তিনি সারা বছর দেশের মানুষের কাছে আমের স্বাদ পৌঁছে দেয়ার আশাবাদ ব্যক্ত করেন।

শাইখ সিরাজ ও নিয়াজ আহমেদ সম্মিলিতভাবে সেভয়-এর নতুন পণ্য ‘একদম আম’ সবেহ্-র মোড়ক উন্মোচন করেন। অনুষ্ঠানে লেজার শো এবং বিশেষ ডিসপ্লের মধ্য দিয়ে প্যাকের সাথে আগত অতিথিদের পরিচয় করিয়ে দেয়া হয়। এদিন আগত অতিথিরা নতুন পণ্যটির স্বাদ নেয়ারও সুযোগ পান।

অনুষ্ঠানটির উপস্থাপনার দায়িত্ব পালন করেন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব পিয়া জান্নাতুল। তার সাথে আলাপচারিতায় আমন্ত্রিত তারকা জয়া আহসান, ফেরদৌস আহমেদ এবং নাজিফা টুশি ‘একদম আম’-এর স্বাদের দারুণ প্রশংসা করেন।

এছাড়া মঞ্চে সোশাল মিডিয়া ব্যক্তিত্ব সালমান মুক্তাদির, রাবা খান, সাকিব বিন রশীদ, ইফতেখার রাফসান (রাফসান দ্য ছোটভাই), রিদি শেখ ও কামরুন নাহার ডানার (ডানা ভাই জোশ্) প্রাণবন্ত উপস্থাপনা দর্শকদের জন্য ছিলো বেশ উপভোগ্য। অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত ছিলো বিজ্ঞাপন সংস্থা মিডিয়াকম লিমিটেড।

সেভয়-এর ‘একদম আম’পুরোপুরি আম দিয়ে তৈরি একটি সুস্বাদু খাদ্যপণ্য। আর পুরোটাই আম দিয়ে তৈরি বলে বছরের যেকোনো সময় ভোক্তাদের আম খাওয়ার ইচ্ছে পূরণ করতে পারবে ‘একদম আম’।

এই লো-ক্যালরি, লো-কোলেস্টেরল ও লো-ফ্যাট পণ্যটি আমাদের প্রতিদিনের শতভাগ ভিটামিন সি-এর চাহিদা মেটায়। এছাড়া ফাইবার ও ভিটামিন ‘এ’-রও অন্যতম উৎস।

-বাবু/এ.এস






Loading...
Loading...


কর্পোরেট এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy