এই সপ্তাহের রাশিফল

লাইফস্টাইল ডেস্ক

লাইফস্টাইল

রাশি অনুযায়ী এই সপ্তাহ কেমন যেতে পারে জেনে নিন।পাশ্চাত্য রাশিচক্রমতে চন্দ্র ও অন্যান্য গ্রহগত অবস্থানের ওপর ভিত্তি করে

2022-10-22T14:01:40+00:00
2022-10-22T14:01:40+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
এই সপ্তাহের রাশিফল
লাইফস্টাইল ডেস্ক
প্রকাশ: শনিবার, ২২ অক্টোবর, ২০২২, ২:০১ পিএম   (ভিজিট : ৮৯৪)
X

রাশি অনুযায়ী এই সপ্তাহ কেমন যেতে পারে জেনে নিন।

পাশ্চাত্য রাশিচক্রমতে চন্দ্র ও অন্যান্য গ্রহগত অবস্থানের ওপর ভিত্তি করে চলতি সপ্তাহের বিভিন্ন রাশির জাতক জাতিকাদের নানান বিষয়ের শুভাশুভ পূর্বাভাস ও সতর্কতা জানাচ্ছেন জ্যোতিষশাস্ত্র বিশেষজ্ঞ ড. গোলাম মাওলা।

মেষ রাশি (২১ মার্চ – ১৯ এপ্রিল) সপ্তাহের শুরুতে শরীর ও স্বাস্থ্যের সঠিক যত্ন নিলে রোগবালাই থেকে সুরক্ষিত থাকবেন। বিবাহিতরা পরিবারের সঙ্গে দারুণ একটা সময় পার করবেন। পারিবারিক বন্ধন দৃঢ় হবে। আইন নিয়ে যারা কাজ করছেন তারা খুব উৎসাহ ও সফল সময় পার করবেন। সপ্তাহের মাঝদিকে কাজের ধীরগতি সামান্য চাপ তৈরি করবে। গাড়ি চালানোর সময় সতর্ক থাকুন। যাদের সঙ্গে আপনার সময়টা ভালো যায় না তাদের সঙ্গে যোগাযোগ কমানো উচিত। সপ্তাহের শেষদিকে ভ্রমণের মাধ্যমে প্রেমঘটিত যোগাযোগ বাড়বে। খেলাধুলায় অংশগ্রহণ করতে পারবেন। ঘরে ধর্মানুষ্ঠান শুভ হবে।

বৃষ রাশি (২০ এপ্রিল – ২০ মে) সপ্তাহের শুরুতে প্রেমের জীবনে নতুন মোড় আসতে পারে। সময়টা বেশ আনন্দে কাটবে। কোনো ঝুঁকিপূর্ণ কাজ করতে হতে পারে। নিজের বুদ্ধিতে আইনী সমস্যার হাত থেকে মুক্তি পেতে পারেন। সপ্তাহের মাঝদিকটা নতুন কোনো ব্যবসা নিয়ে ভাবার জন্য সুসময়। আপনার স্ত্রী আপনার মনের কথা জানার জন্য আপনাকে অনেক সময় দিবে। এতে আপনাদের বিবাহিত জীবন আরও মধুর হবে। সপ্তাহের শেষদিকে সতর্কতার সঙ্গে নিজ দায়িত্বগুলো পালন না করলে ছোট খাট বিপদ হতে পারে। নিজের দৃঢ় মনবলের মাধ্যমে সমস্যার সমাধান করতে পারবেন। 

মিথুন রাশি (২১ মে – ২০ জুন) সপ্তাহের শুরুতে ঘরে ঐক্য আনতে সকলের সঙ্গে পরিপূর্ণ সহযোগিতা নিয়ে কাজ করুন। প্রেম সবসময়ই গভীর ভাবপূর্ণ, আপনি সেই অভিজ্ঞতার মুখোমুখি হবেন। সপ্তাহের মাঝদিকে চারপাশে বয়োজ্যেষ্ঠদের শরীর ও স্বাস্থ্যের দিকে নজর রাখুন। সন্ধ্যায় কিছু সময় হাঁটার চেষ্টা করুন। যতটা সম্ভব ধুলাবালি আছে এমন স্থান এড়িয়ে চলুন। সপ্তাহের শেষদিকে আপনার ব্যবসায় ভালো সুযোগ আসতে পারে। আপনাকে সুখী করার জন্য আপনার জীবনসঙ্গীর চেষ্টার সীমা থাকবে না।

কর্কট রাশি (২১ জুন – ২২ জুলাই) সপ্তাহের শুরুতে ভ্রমণের যোগাযোগ হতে পারে। বিশিষ্টজনদের সঙ্গে আনন্দ লাভের সম্ভাবনা আছে। পুরানো বন্ধুর সঙ্গে আলাপ করে মনের ভার কমতে পারে। বাড়ির উন্নয়নমুলক কাজগুলো বিবেচনা করা উচিত। সপ্তাহের মাঝদিকে প্রেম ও বিবাহের ক্ষেত্রে আপনার ভুলে ব্যর্থতা আসতে পারে। বিষয়টা আপনার মাথায় রাখা উচিত। শিক্ষার্থীরা লেখাপড়ায় মনযোগী হবেন। সপ্তাহের শেষদিকে শরীরের বিশেষ যত্ন নিন। আপনার ও পরিবারের কথা চিন্তা করে বাইরের খাবার এড়িয়ে চলুন।

সিংহ রাশি (২৩ জুলাই – ২২ অগাস্ট) সপ্তাহের শুরুতে ব্যবসায় আর্থিক সঙ্কট থেকে মুক্তি পাবেন। হাতে অর্থ আসবে। ব্যস্ত জীবন থেকে কিছুটা সময় বের করে ভ্রমণের পরিকল্পনা করুন। অর্থ খরচ করার মেজাজে থাকবেন আপনি। সপ্তাহের মাঝদিকে জমি সংক্রান্ত সমস্যাগুলো সমাধানে জোর চেষ্টা চালান। বন্ধুদের মাধ্যমে কোনো গুরুত্বপূর্ণ যোগাযোগ পেতে পারেন। গাছের যত্ন নিন, পরে গাছ আপনার  যত্ন নেবে। সপ্তাহের শেষদিকে প্রেমের ব্যাপারে অযাচিত উৎসাহ দেখাবেন না। বুঝে শুনে পাত্রপাত্রী নির্বাচন করুন। প্রেম যন্ত্রণার মুখোমুখি হওয়া সম্ভাবনা প্রবল। শিক্ষার্থীরা পড়াশোনায় একটু মনযোগ বাড়ালে পরীক্ষায় ভালো করবে।

কন্যা রাশি (২৩ অগাস্ট – ২২ সেপ্টেম্বর) সপ্তাহের শুরুতে নিজের পছন্দ মতো ফলাফল পেতে চাইলে আপনার চেষ্টা বাড়াতে হবে। একাধিক উৎস থেকে হাতে অর্থ আসতে পারে। অবশ্যই বিবেচকের মতো বিনিয়োগ করুন। সঞ্চয় নিয়ে আপনার পরিবারের সঙ্গে আলোচনা করার সময় এসেছে। সবার পরামর্শ নিয়ে সিদ্ধান্ত নিলেই তবে তা সাফল্য পাবে। সপ্তাহের মাঝদিকটা ব্যবসায়িক চুক্তি করার জন্য সুসময়। সেমিনার এবং প্রদর্শনীগুলো আপনার জ্ঞানের পরিধি বাড়াবে। যোগাযোগ বিস্তৃত হবে। সপ্তাহের শেষদিকে গেরস্ত জীবনে আপনার আগ্রহ বাড়বে। ঘরে কাউকে অসন্তুষ্ট করা আপনার উচিত হবে না। আপনার পরিবারের চাহিদাগুলো প্রাধান্য দিন। নতুন বাড়ি কিংবা জমি কেনার যোগ আছে। 

তুলা রাশি (২৩ সেপ্টেম্বর – ২২ অক্টোবর) সপ্তাহের শুরুতে অপ্রয়োজনীয় খরচ আপনাকে আর্থিক বিপর্যয়ে ফেলে দিতে পারে। আপনার উচিত ভবিষ্যতের জন্য কিছু দৃঢ় সিদ্ধান্ত নেওয়া। পাশাপাশি নিজের শরীর ক্ষমতাও বিবেচনা করা উচিত। সপ্তাহের মাঝদিকে আর্থিক ক্ষেত্রে উন্নতি হতে পারে। আপনার জরুরি কেনাকাটাগুলো সহজ হবে। ঘরে বসে না থেকে এমন কিছুতে যোগ দিন যা আপনার উপার্জনের মাত্রা বাড়াবে। সপ্তাহের শেষদিকটা রাজনীতিবিদদের জন্য শুভসময়। নিজের বুদ্ধি বলে তাদের জীবনে উন্নতি আসবে। 

বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর – ২১ নভেম্বর) সপ্তাহের শুরুতে পরিবারের গুরুজনদের পরামর্শ নিন। এতে পরিবারের সবার জন্যই মঙ্গল হবে। যতটা সম্ভব খরচ কমান। যতটুকু না হলেই নয় ততটুকুই কেনাকাটা করুন। জীবনে আর্থিক দুর্দিন আসার সম্ভাবনা বেশ প্রবল। সপ্তাহের মাঝদিকে মনমতো ফলাফল পেতে পরিশ্রম বাড়াতে হবে। দীর্ঘদিনের অভিশপ্ত বোধ দূর হয়ে সৌভাগ্যের ছোঁয়া পাবেন। সপ্তাহের শেষদিকে আর্থিক অবস্থার উন্নতি হবে। বাড়তি অর্থ নিরাপদ স্থানে রাখুন, যা প্রয়োজনে ঝটপট হাতে পাওয়া যাবে।

ধনু রাশি (২২ নভেম্বর – ২১ ডিসেম্বর) সপ্তাহের শুরুতে প্রযুক্তিখাতে কর্মরত মানুষগুলো তাদের সাহস দেখানোর সুযোগ পাবেন। সেমিনার এবং প্রদর্শনীগুলো আপনাকে আরও জ্ঞানী করে তুলবে, নতুন অনেক যোগাযোগ তৈরি হবে। সপ্তাহের মাঝদিকে কোনো নষ্ট বৈদ্যুতিক যন্ত্র মেরামত করতে গিয়ে অনেকগুলো অর্থ খরচ হয়ে যেতে পারে। বিশেষ কারণে এই সময়ে অর্থ কষ্টে পড়ে যেতে পারেন। সপ্তাহের শেষদিকে সঠিক সময়ের জন্য অপেক্ষা করুন, ভালো ফল পাবেন। আপনি খুব উদ্যমী এবং শক্তিশালী মন মানসিকতার একজন মানুষ। আপনার বুদ্ধিমত্তা আপনার ভবিষ্যত প্রগতিতে সহায়ক হবে।

মকর রাশি (২২ ডিসেম্বর – ১৯ জানুয়ারি) সপ্তাহের শুরুতে ঘরে কোনো ধর্মীয় অনুষ্ঠান হতে পারে। ভ্রমণ অত্যন্ত আনন্দদায়ক ও লাভজনক হবে। ব্যবসায় অবহেলার কারণে বড় কোনো ক্ষতি হয়ে যেতে পারে। সবসময় চোখ কান খোলা রাখুন, সতর্ক থাকুন। সহকর্মীরা আপনার প্রতি ‍খুব সহায়ক থাকবে। সপ্তাহের মাঝদিকে সেচ্ছাসেবক হিসেবে কাজ করার মাধ্যমে বড় কোনো সহযোগিতা পেতে পারেন। সপ্তাহের শেষদিকে আপনার ইচ্ছাশক্তির অভাবে মানসিকভাবে বাজে সময় পার করতে পারেন।

কুম্ভ রাশি (২০ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি) সপ্তাহের শুরুতে ব্যবসায় ব্যবসায়িক শত্রুরা বিপদে ফেলে দিতে পারে। চলাফেরা করুন খুব সাবধানে। ভ্রমণের সময় মূল্যবান কাগজপত্র সঙ্গে রাখতে ভুলবেন না। সপ্তাহের মাঝদিকে কাজের দক্ষতা বাড়াতে প্রযুক্তির ব্যবহার বাড়ান। আপনার কাজের কারণে পদন্নতি পেতে পারেন। সপ্তাহের শেষদিকে কাজ ফেলে রেখে সামাজিকতায় আপনার আগ্রহ বাড়তে পারে। অত্যন্ত প্রভাবশালী কারও সমর্থন আপনাকে সাহস যোগাবে।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ) সপ্তাহের শুরুতে দাম্পত্য জীবনে পরস্পরের প্রতি দৃঢ় বন্ধন সকল বাধাবিঘ্ন দূর করতে সহায়ক হবে। বড় কোনো বিপদের মোকাবেলা করতে হতে পারে খুব শিগগিরই। জলপথে ভ্রমণ করা উচিত হবে না। সপ্তাহের মাঝদিকে কোনো বিদেশি উৎস থেকে অর্থ আসতে পারে। বেকারদের মধ্যে কারও আবার বিদেশে যাওয়ার সম্ভাবনা আছে। সপ্তাহের শেষদিকে আপনি বসের সুনজরে পড়তে পারেন। প্রত্যাশার চেয়েও ভালো কিছু পেতে পারে কর্মক্ষেত্র থেকে। 

বাবু/এসআর





Loading...
Loading...


লাইফস্টাইল এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy