প্রকাশ: সোমবার, ২৪ অক্টোবর, ২০২২, ১০:৫২ এএম (ভিজিট : ২৫৪)

X
পঞ্চগড়ের বোদায় সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড (এসআইবিএল) এর ১৭৬তম শাখা উদ্বোধন করেছে।
রোববার (২৩ অক্টোবর) অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের চেয়ারম্যান ড. মো. মাহবুব উল আলম। সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জাফর আলম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোদা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ফারুক আলম টবি এবং বোদা পৌরসভার মেয়র অ্যাডভোকেট মো. ওয়াহিদুজ্জামান সুজা।
আরও উপস্থিত ছিলেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. সামছুল হক, রাজশাহী অঞ্চলের আঞ্চলিক প্রধান মো. শাহরিয়ার খান, মার্কেটিং অ্যান্ড ব্র্যান্ড কমিউনিকেশন ডিভিশনের প্রধান মো. মনিরুজ্জামান, ব্রাঞ্চেস কন্ট্রোল অ্যান্ড জেনারেল ব্যাংকিং ডিভিশনের প্রধান সাইফ আল-আমীনসহ ব্যাংকের অন্যান্য কর্মকর্তা ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা।
শেষে ধন্যবাদ জ্ঞাপন করেন বোদা শাখার ব্যবস্থাপক মো. সাইদুল ইসলাম।
-বাবু/এ.এস