সুপ্রিম কোর্ট এলাকায় নিরবচ্ছিন্ন নেটওয়ার্ক চেয়ে নোটিশ

নিজস্ব প্রতিবেদক :

আইন-আদালত

সুপ্রিম কোর্ট এলাকা ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিতে সব মোবাইল ফোন অপারেটরের নিরবচ্ছিন্ন নেটওয়ার্ক সেবা চেয়ে আইনি নোটিশ

2022-10-26T18:57:04+00:00
2022-10-26T18:57:04+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
সুপ্রিম কোর্ট এলাকায় নিরবচ্ছিন্ন নেটওয়ার্ক চেয়ে নোটিশ
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: বুধবার, ২৬ অক্টোবর, ২০২২, ৬:৫৭ পিএম   (ভিজিট : ২৭৪)
X


সুপ্রিম কোর্ট এলাকা ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিতে সব মোবাইল ফোন অপারেটরের নিরবচ্ছিন্ন নেটওয়ার্ক সেবা চেয়ে আইনি নোটিশ পাঠানো হয়েছে।

বুধবার (২৬ অক্টোবর) ল’ অ্যান্ড লাইফ ফাউন্ডেশন ট্রাস্টের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ হুমায়ন কবির পল্লব ও মোহাম্মদ ইমরুল কায়েস খান ইমেইলের মাধ্যমে এ নোটিশ পাঠান।

ডাক ও টেলিযোগাযোগ সচিব, বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন (বিটিআরসি), গ্রামীণফোন লিমিটেড, রবি অজিয়াটা লিমিটেড, বাংলালিংক লিমিটেড, টেলিটক বাংলাদেশ লিমিটেড বরবার এ নোটিশ পাঠানো হয়েছে।  

নোটিশে বলা হয়েছে, দেশের সর্বোচ্চ আদালতে সুপ্রিম কোর্ট হচ্ছে বিচারপ্রার্থীদের সর্বশেষ আশ্রয়স্থল। এখানে হাজার হাজার আইনজীবী তাদের পেশাগত কাজ করেছেন। বিচারপ্রার্থীসহ দেশের অসংখ্য মানুষ প্রতিদিন এই অঙ্গনে আসছেন। শতাধিক বিচারপতি তাদের বিচারিক কাজ করছেন। এখানে আগত প্রত্যেকেই তাদের প্রয়োজন অনুসারে বিভিন্ন অপারেটরের নেটওয়ার্ক ব্যবহার করেন। পেশাগত কাজে অনেকেই তাদের মোবাইলের মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করেন। সম্প্রতি এই অঙ্গনে সব অপারেটরের নেটওয়ার্ক না থাকায় কাজে বিঘ্ন ঘটছে। একে অপরের সঙ্গে যোগাযোগ এবং ইন্টারনেট সেবা থেকে আমরা বঞ্চিত হচ্ছি। এ অবস্থায় দ্রুত এ সমস্যার সমাধান প্রয়োজন।

নোটিশে আরও বলা হয়, নিরবচ্ছিন্ন নেটওয়ার্ক নিশ্চিতে আইনত দায়বদ্ধ বিটিআরসি। তাই সুপ্রিম কোর্ট এলাকা এবং সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিতে সব অপারেটরের নিরবচ্ছিন্ন রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। নোটিশ পাওয়ার ১২ ঘণ্টার মধ্যে এ বিষয়ে পদক্ষেপ গ্রহণ না করলে উচ্চ আদালতে রিট করা হবে।

বাবু/এসএম





Loading...
Loading...


আইন-আদালত এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy