কার্ডিয়াক অ্যারেস্ট ও সিপিআর বিষয়ে প্রশিক্ষণ

বুলেটিন নিউজ ডেস্ক

কর্পোরেট

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ও ইন্টারেক্টিভ প্রফেশনাল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ (আইপিডিআই) ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে কার্ডিয়াক অ্যারেস্ট ও কার্ডিওপালমোনারি রিসাসিটেশন

2022-10-29T00:34:39+00:00
2022-10-29T00:34:39+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কার্ডিয়াক অ্যারেস্ট ও সিপিআর বিষয়ে প্রশিক্ষণ
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৯ অক্টোবর, ২০২২, ১২:৩৪ এএম   (ভিজিট : ২৬৭)
X


ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ও ইন্টারেক্টিভ প্রফেশনাল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ (আইপিডিআই) ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে কার্ডিয়াক অ্যারেস্ট ও কার্ডিওপালমোনারি রিসাসিটেশন (সিপিআর) বিষয়ে প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) রাজধানীর ইসলামী ব্যাংক টাওয়ারে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণের উদ্বোধন করেন বাংলাদেশ কার্ডিয়াক সোসাইটির সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. আব্দুল্লাহ আল শাফি মজুমদার।

ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলার সভাপতিত্বে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালক ডা. তানভীর আহমেদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইপিডিআই ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ডা. মুহসিন আহমেদ, ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ কায়সার আলী, মো. ওমর ফারুক খান ও জে কিউ এম হাবিবুল্লাহ।

ট্রেনিং সেশন পরিচালনা করেন এভারকেয়ার হাসপাতালের ডা. আসিফ জামান তুষার। প্রশিক্ষণে ব্যাংকের ঊর্ধ্বতন নির্বাহী ও কর্মকর্তারা অংশ নেন।

প্রধান অতিথির ভাষণে অধ্যাপক ডা. আব্দুল্লাহ আল শাফি মজুমদার বলেন, ‘কার্ডিয়াক অ্যারেস্টে আক্রান্ত ব্যক্তিকে মৃত্যুর হাত থেকে বাঁচানোর অন্যতম মাধ্যম হলো সিপিআর। কোনো ধরনের ডাক্তারি বিদ্যা ছাড়াই যেকোনো মানুষের পক্ষে সিপিআর পদ্ধতি শেখা সম্ভব। সারা বিশ্বে অসখ্য মানুষ এ রোগে আক্রান্ত হয়ে মারা যান। একটু সচেতন হলেই সিপিআরের মাধ্যমে কার্ডিয়াক অ্যারেস্ট আক্রান্ত ব্যক্তিকে বাঁচানো সম্ভব। তাই, সবার উচিত এ বিষয়ে ন্যূনতম জ্ঞান রাখা।’

সভাপতির বক্তব্যে মুহাম্মদ মুনিরুল মওলা বলেন, ‘হার্ট মানুষের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। যেকোনো সময় আমরা যে কেউ এ রোগে আক্রান্ত হতে পারি। এ রোগটি কখন কীভাবে হবে, সেটি আমরা কেউ জানি না। তাই, এই রোগের বিষয়ে সর্তকতা অবলম্বন করাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। ডাক্তারের কাছে পৌঁছানোর আগে প্রাথমিক চিকিৎসা নেওয়ার এই সিপিআর পদ্ধতি আমাদের সবাইকে আরও বেশি সচেতন হতে সহায়তা করবে।’

ইসলামী ব্যাংকের সঙ্গে এমন উদ্যোগ নেওয়ায় আইপিডিআই’র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

-বাবু/এ.এস






Loading...
Loading...


কর্পোরেট এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy