রাজধানীতে পুলিশের অভিযান, গ্রেপ্তার ১১১

নিজস্ব প্রতিবেদক

আইন-আদালত

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ১১১ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন

2022-11-05T12:05:30+00:00
2022-11-05T12:05:30+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
রাজধানীতে পুলিশের অভিযান, গ্রেপ্তার ১১১
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৫ নভেম্বর, ২০২২, ১২:০৫ পিএম   (ভিজিট : ২৩১)
X

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ১১১ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

এসময় গ্রেপ্তারদের কাছে থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। এছাড়া ডিএমপির বিভিন্ন থানায় গ্রেপ্তারদের বিরুদ্ধে ৮৫টি মামলা করা হয়েছে।

শনিবার (৫ নভেম্বর) সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো.ফারুক হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ডিএমপির নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে শুক্রবার (৪ নভেম্বর) সকাল ৬টা থেকে আজ সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে ৮ হাজার ৫৮২ পিস ইয়াবা, ৩৭ গ্রাম ৪৮৭ পুড়িয়া হেরোইন, ৭৭ কেজি ৭৪৫ গ্রাম গাঁজা, ৩০০টি নেশাজাতীয় ইনজেকশন, ১০৫ বোতল ফেনসিডিল, ৩ বোতল ও ৩ লিটার দেশি মদ এবং ২ ক্যান বিয়ার জব্দ করা হয়।

গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৮৫টি মামলা করা হয়েছে বলেও তিনি জানান।

বাবু/এসআর





Loading...
Loading...


আইন-আদালত এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy