ঢাবি ছাত্র অধিকারের আখতারসহ ৮ জনের জামিন

নিজস্ব প্রতিবেদক :

আইন-আদালত

মারধর ও হত্যাচেষ্টার অভিযোগে ছাত্রলীগের দুই নেতার করা মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্র অধিকার পরিষদের সভাপতি আখতার হোসেনসহ

2022-11-07T17:11:03+00:00
2022-11-07T17:17:02+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ঢাবি ছাত্র অধিকারের আখতারসহ ৮ জনের জামিন
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: সোমবার, ৭ নভেম্বর, ২০২২, ৫:১১ পিএম  আপডেট: ০৭.১১.২০২২ ৫:১৭ পিএম  (ভিজিট : ১৩৩৭)
X


মারধর ও হত্যাচেষ্টার অভিযোগে ছাত্রলীগের দুই নেতার করা মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্র অধিকার পরিষদের সভাপতি আখতার হোসেনসহ আটজনের জামিন মঞ্জুর করেছেন আদালত।

সোমবার অষ্টম অতিরিক্ত মহানগর দায়রা জজ সৈয়দা হাফসা ঝুমার আদালত তাদের জামিন মঞ্জুর করেন। রাজধানীর শাহবাগ থানায় তাদের বিরুদ্ধে এ মামলা করা হয়েছিল।  

জামিন পাওয়া অপর আসামিরা হলেন- ঢাবি ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক আকরাম হোসাইন, ছাত্র অধিকারের নেতা সাদ্দাম হোসেন, আব্দুল কাদের, তরিকুল ইসলাম, আসিফ মাহমুদ, জাহিদ হোসেন ও সানাউল্লাহ।

গত ২০ অক্টোবর ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আসাদুজ্জামান নূরের আদালত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অধিকার পরিষদের সভাপতি আখতার হোসেন ও সম্পাদক আকরাম হোসেনকে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। অন্যান্য আসামিদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার তৃতীয় বার্ষিকীতে ৭ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাবেশের আয়োজন করে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ। সেখানে আসামিরা কাউকে কিছু না জানিয়েই পূর্ব পরিকল্পিতভাবে ক্যাম্পাসকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে বেআইনিভাবে সমাবেত হয়ে উচ্ছৃঙ্খল বক্তব্য ও স্লোগান দিতে থাকেন।

আসামিরা তাদের বক্তব্যে সরকার, সরকারপ্রধান ও বিভিন্ন মন্ত্রী, রাজনৈতিক নেতাদের উদ্দেশ্যে কুরুচিকর মন্তব্য করেন। ছাত্রলীগ প্রতিবাদ করলে আসামিরা রড, হকিস্টিক, বাঁশের লাঠি দিয়ে হত্যার উদ্দেশ্যে এলোপাতাড়ি মারধর করেন। এ সময় আসামিরা সাড়ে ১০ হাজার টাকা চুরি করে নেন।

এ সময় ছাত্রলীগের নেতাকর্মীরা সমাবেশস্থলে থাকা চেয়ার ও মাইক ভাঙচুর করেন। পুড়িয়ে দেওয়া হয় ছাত্র অধিকার পরিষদের ব্যানার ও ফেস্টুন। এতে পণ্ড হয়ে যায় সমাবেশ।

এ ঘটনায় ৮ অক্টোবর ছাত্রলীগের দুই নেতা বাদী হয়ে শাহবাগ থানায় পৃথক দুটি মামলা করেন। সেই মামলায় তাদের গ্রেফতার করে পুলিশ।

বাবু/এসএম
 





Loading...
Loading...


আইন-আদালত এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy