বিচারপতি মানিকের ওপর হামলার অভিযোগে বিএনপি নেতা হারুন গ্রেপ্তার

আইন-আদালত

বিচারপতি মানিকের গাড়িতে হামলার অভিযোগে ঢাকা মহানগর দ‌ক্ষিণ বিএন‌পির যুগ্ম আহ্বায়ক ও সা‌বেক কাউন্সিলর হারুন উর রশীদ হারুনকে

2022-11-08T17:41:46+00:00
2022-11-08T17:41:46+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বিচারপতি মানিকের ওপর হামলার অভিযোগে বিএনপি নেতা হারুন গ্রেপ্তার
প্রকাশ: মঙ্গলবার, ৮ নভেম্বর, ২০২২, ৫:৪১ পিএম   (ভিজিট : ২৪৪)
X

বিচারপতি মানিকের গাড়িতে হামলার অভিযোগে ঢাকা মহানগর দ‌ক্ষিণ বিএন‌পির যুগ্ম আহ্বায়ক ও সা‌বেক কাউন্সিলর হারুন উর রশীদ হারুনকে গ্রেপ্তার করা হয়েছে। ডিএমপির মতিঝিল গোয়েন্দা পুলিশের একটি দল আজ (মঙ্গলবার) বিকেল ৩টার দিকে মতিঝিল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।

মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) রাজীব আল মাসুদ জানান, সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিকের গাড়িতে হামলার অভিযোগে দায়ের হওয়া মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।  

গত ২ নভেম্বর পল্টন এলাকায় বিএনপির মিছিল থেকে বিচারপতি মানিকের গাড়িতে হামলা হয় বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় ওই রাতেই বিচারপতি মানিকের গানম্যান কনস্টেবল রফিকুল ইসলাম বাদী হয়ে পল্টন থানায় মামলা করেন।

বাবু/এসআর





Loading...
Loading...


আইন-আদালত এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy