মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা কারাগারে

নিজস্ব প্রতিবেদক

আইন-আদালত

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে উস্কানিমূলক বক্তব্য দেওয়ার মামলায় মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহম্মেদকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো

2022-11-09T15:31:52+00:00
2022-11-09T15:31:52+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা কারাগারে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৯ নভেম্বর, ২০২২, ৩:৩১ পিএম   (ভিজিট : ২১৮)
X


প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে উস্কানিমূলক বক্তব্য দেওয়ার মামলায় মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহম্মেদকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে।

বুধবার (৯ নভেম্বর) ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের আদালত এ আদেশ দেন।

আজ মামলার তদন্ত কর্মকর্তা পল্টন থানার এসআই আশরাফুল আলম সংশ্লিষ্ট থানায় করা ডিজিটাল নিরাপত্তা আইনে মামলায় সুলতানা আহম্মেদকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন ।

আসামির পক্ষে মাসুদ আহমেদ তালুকদার তার চিকিৎসা ও ডিভিশনের আবেদন করেন। শুনানি শেষে আদালত কারাবিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণে কারাকর্তৃপক্ষকে নির্দেশ দেন। এর আগে ৬ নভেম্বর এ আসামির দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

গত ৬ নভেম্বর রাজধানীর পল্টন থানায় মামলাটি করেন গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল হামিদ। একই দিন গুলশানের বাসা থেকে সুলতানা আহম্মেদকে গ্রেপ্তান করে র‌্যাব।

-বাবু/এ.এস






Loading...
Loading...


আইন-আদালত এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy