সাবেক বিচারপতি গোলাম রাব্বানী আর নেই

নিজস্ব প্রতিবেদক :

আইন-আদালত

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি মোহাম্মদ গোলাম রাব্বানী (৮৫) ইন্তেকাল করেছেন । ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।সোমবার

2022-11-14T13:50:06+00:00
2022-11-14T13:50:06+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
সাবেক বিচারপতি গোলাম রাব্বানী আর নেই
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: সোমবার, ১৪ নভেম্বর, ২০২২, ১:৫০ পিএম   (ভিজিট : ২০৮)
X


সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি মোহাম্মদ গোলাম রাব্বানী (৮৫) ইন্তেকাল করেছেন । ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

সোমবার (১৪ নভেম্বর) এ তথ্য জানিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভোগের রেজিস্ট্রার মোহাম্মদ সাইফুর রহমান। তিনি জানান, দুপুর পৌনে একটায় তিনি ইন্তেকাল করেছেন।

১৯৯২ সালের ১৮ ফেব্রুয়ারিতে তিনি হাইকোর্ট বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ পান। এরপর ২০০১ সালের ১১ জানুয়ারি তিনি আপিল বিভাগের বিচারপতি হন। পরের  বছর অর্থাৎ ২০০২ সালের ১০ জানুয়ারি তিনি অবসর গ্রহণ করেন।

গোলাম রাব্বানী আইন পেশার পাশাপাশি লেখালেখিও করেছেন। তিনি আইনের ওপর বেশ কিছু বই লিখেছেন। তার লেখা বইয়ের মধ্যে সিপিসি অন্যতম। যা রেফারেন্স হিসেবে ব্যবহার হয়ে থাকে। এছাড়া মুক্তিযুদ্ধ ও ইসলামের ওপর তার লেখা বেশ কিছু বই প্রকাশিত হয়েছে।

বাবু/এসএম





Loading...
Loading...


আইন-আদালত এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy