আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের আইএসও সনদ অর্জন

বুলেটিন ডেস্ক

কর্পোরেট

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেডকে (এআইবিএল) আইএসও ২৭০০১:২০১৩ সনদ প্রদান করেছে এসসিকে সার্টিফিকেশনস প্রাইভেট লিমিটেড। তথ্য সুরক্ষা ব্যবস্থাপনা পদ্ধতি

2022-11-14T16:16:54+00:00
2022-11-14T16:16:54+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের আইএসও সনদ অর্জন
বুলেটিন ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৪ নভেম্বর, ২০২২, ৪:১৬ পিএম   (ভিজিট : ২০৬)
X


আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেডকে (এআইবিএল) আইএসও ২৭০০১:২০১৩ সনদ প্রদান করেছে এসসিকে সার্টিফিকেশনস প্রাইভেট লিমিটেড। তথ্য সুরক্ষা ব্যবস্থাপনা পদ্ধতি স্থাপন, বাস্তবায়ন ও রক্ষণাবেক্ষণের এটি একটি আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড।

সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ফরমান আর চৌধুরীর কাছে এ সনদ হস্তান্তর করেন এসসিকের বাংলাদেশ প্রতিনিধি রাইট টাইম লিমিটেডের চেয়ারম্যান সাহেলি ইয়াসমিন ভূঁইয়া। এ সময় প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. তৌহিদুর রহমান উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এস এম জাফর, উপ-ব্যবস্থাপনা পরিচালক শাব্বির আহমেদ, মো. শফিকুর রহমান, সৈয়দ মাসুদুল বারী, মো. মাহমুদুর রহমান, মোহাম্মদ নাদিম, আবদুল্লাহ আল মামুন এবং শীর্ষ নির্বাহীরা উপস্থিত ছিলেন।

-বাবু/এ.এস






Loading...
Loading...


কর্পোরেট এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy