পিনাকী ভট্টাচার্যের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা

নিজস্ব প্রতিবেদক

আইন-আদালত

বিদেশে বসে দেশের ভাবমূর্তি ক্ষুণ্নকারী চক্রান্তে জড়িত থাকার অভিযোগে ব্লগার পিনাকী ভট্টাচার্যের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছে

2022-11-18T09:22:06+00:00
2022-11-18T09:22:06+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
পিনাকী ভট্টাচার্যের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৮ নভেম্বর, ২০২২, ৯:২২ এএম   (ভিজিট : ২২৫)
X

বিদেশে বসে দেশের ভাবমূর্তি ক্ষুণ্নকারী চক্রান্তে জড়িত থাকার অভিযোগে ব্লগার পিনাকী ভট্টাচার্যের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) বিভাগ।

পিনাকী ছাড়াও এ মামলায় ছাত্রদল নেতা মফিজুর রহমান আশিক (৪২) ও মুশফিকুল ফজলকে আসামি করা হয়েছে। এদের মধ্যে আশিককে গ্রেপ্তার করা হয়েছে। গত ১৫ অক্টোবর ডিএমপির রমনা থানায় সিটিটিসির সিটি ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগের উপ-পরিদর্শক (এসআই) আব্দুল্লাহিল মারুফ বাদী হয়ে মামলাটি করেন।

বিষয়টি নিশ্চিত করে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. ফারুক হোসেন বলেন, বিদেশে বসে থেকে পিনাকী সরকারবিরোধী নানা অপপ্রচারে লিপ্ত। তার সম্পর্কে বিস্তারিত তথ্য জানা হচ্ছে। তার পূর্ণাঙ্গ ঠিকানা পাওয়া গেলে তা ইন্টারপোলে পাঠানো হবে। ইন্টারপোলের মাধ্যমে দেশে ফিরিয়ে এনে তাকে বিচারের মুখোমুখি করা হবে।

বাবু/জেএম





Loading...
Loading...


আইন-আদালত এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy