সারা দেশের আদালতে নিরাপত্তা জোরদারের নির্দেশ

বুলেটিন নিউজ ডেস্ক

আইন-আদালত

ঢাকার আদালত থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামি ছিনতাই হওয়ার পর সারা দেশের আদালতগুলোতে নিরাপত্তা বাড়ানোর নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্ট।রোববার

2022-11-20T16:05:09+00:00
2022-11-20T16:05:09+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
সারা দেশের আদালতে নিরাপত্তা জোরদারের নির্দেশ
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: রোববার, ২০ নভেম্বর, ২০২২, ৪:০৫ পিএম   (ভিজিট : ২০৭)
X


ঢাকার আদালত থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামি ছিনতাই হওয়ার পর সারা দেশের আদালতগুলোতে নিরাপত্তা বাড়ানোর নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্ট।

রোববার (২০ নভেম্বর) সুপ্রিম কোর্টের মুখপাত্র মোহাম্মদ সাইফুর রহমান এ তথ্য জানিয়েছেন।

এর আগে এদিন দুপুরে পুরান ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনে থেকে ফিল্মি কায়দায় পুলিশের মুখে স্প্রে করে দুই জঙ্গি আসামিকে ছিনিয়ে নিয়েছে জঙ্গিরা।

প্রত্যক্ষদর্শীরা বলছেন- দুটি মোটরসাইকেলে করে চারজন এসে আসামি ছিনিয়ে নেয়।

পালিয়ে যাওয়া দুই জঙ্গি জাগৃতি প্রকাশনীর স্বত্বাধিকারী ফয়সাল আরেফিন দীপন ও লেখক অভিজিৎ রায় হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি।

তারা হলো-মইনুল হাসান শামীম ওরফে সামির ওরফে ইমরান ও আবু সিদ্দিক সোহেল ওরফে সাকিব ওরফে সাজিদ ওরফে শাহাব।

নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের এ দুই সদস্য দীপন হত্যায় মৃতুদণ্ডপ্রাপ্ত আসামি। লেখক অভিজিৎ রায় হত্যা মামলাতেও আবু সিদ্দিক সোহেলের ফাঁসির রায় হয়েছে।

-বাবু/এ.এস






Loading...
Loading...


আইন-আদালত এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy