এক্সিম ব্যাংকের ১৪৫তম শাখা উদ্বোধন

বুলেটিন নিউজ ডেস্ক

কর্পোরেট

চট্টগ্রামের আনোয়ারায় এক্সিম ব্যাংকের ১৪৫তম শাখার উদ্বোধন করা হয়েছে।সম্প্রতি আনোয়ারা শাখায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত

2022-11-21T15:06:46+00:00
2022-11-21T15:06:46+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
এক্সিম ব্যাংকের ১৪৫তম শাখা উদ্বোধন
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: সোমবার, ২১ নভেম্বর, ২০২২, ৩:০৬ পিএম   (ভিজিট : ২৬৩)
X


চট্টগ্রামের আনোয়ারায় এক্সিম ব্যাংকের ১৪৫তম শাখার উদ্বোধন করা হয়েছে।

সম্প্রতি আনোয়ারা শাখায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ ফিরোজ হোসেন। এছাড়া, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহা. জসিম উদ্দিন ভূঞা এবং সভাপতিত্ব করেন ব্যাংকের চট্টগ্রাম অঞ্চলের আঞ্চলিক প্রধান ও ব্যাংকের অতিরিক্ত উপ-ব্যবস্থাপনা পরিচালক ড. এস এম আবু জাকের।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এক্সিম ব্যাংকের কর্পোরেট অ্যাফেয়ার্স অ্যান্ড ব্র্যান্ডিং ডিভিশন ও মার্কেটিং ডিভিশনের প্রধান সঞ্জীব চ্যাটার্জীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ ফিরোজ হোসেন ব্যাংকের বিভিন্ন সেবা ও সামাজিক দায়বদ্ধতামূলক কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

-বাবু/এ.এস






Loading...
Loading...


কর্পোরেট এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy