পলাতক দুই জঙ্গির হাতে মোটা অঙ্কের টাকা দেয় মেহেদী: সিটিটিসি

বুলেটিন নিউজ ডেস্ক

আইন-আদালত

ঢাকার আদালত প্রাঙ্গণ থেকে জঙ্গি ছিনিয়ে নেওয়ার ঘটনায় গ্রেফতার মেহেদী হাসান অমি ওরফে রাফি (২৪) মোটা অঙ্কের টাকা

2022-11-24T13:29:45+00:00
2022-11-24T13:29:45+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
পলাতক দুই জঙ্গির হাতে মোটা অঙ্কের টাকা দেয় মেহেদী: সিটিটিসি
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ নভেম্বর, ২০২২, ১:২৯ পিএম   (ভিজিট : ২২৪)
X


ঢাকার আদালত প্রাঙ্গণ থেকে জঙ্গি ছিনিয়ে নেওয়ার ঘটনায় গ্রেফতার মেহেদী হাসান অমি ওরফে রাফি (২৪) মোটা অঙ্কের টাকা এনেছিলেন। এই টাকা ছিনিয়ে নেওয়া জঙ্গিদের হাতে দেন তিনি। যাতে করে জঙ্গিরা টাকা-পয়সা দিয়ে তাদের পরবর্তী কার্যক্রম চালাতে পারেন।

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) দুপুরে ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মো. আসাদুজ্জামান এ কথা বলেন।

তিনি বলেন, সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় গ্রেফতার মেহেদী হাসান ঘটনার দিন আদালতে আসেন মোটা অঙ্কের টাকা নিয়ে। তিনি আগে থেকেই পরিকল্পনা করেছিলেন ছিনিয়ে নেওয়ার পর জঙ্গিদের হাতে টাকা দেবেন।

এর আগে জঙ্গি ছিনতাইয়ের ঘটনায় মেহেদী হাসানকে গ্রেফতার করে সিটিটিসি। বুধবার (২৩ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার মো. ফারুক হোসেন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।

গত ২০ নভেম্বর দুপুর ১২টার দিকে ঢাকার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণ থেকে পুলিশের চোখে স্প্রে করে প্রকাশক দীপন হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামিকে ছিনিয়ে নিয়ে যান জঙ্গিরা। ছিনিয়ে নেওয়া দুই জঙ্গি হলেন মইনুল হাসান শামীম ও আবু সিদ্দিক সোহেল।

-বাবু/এ.এস






Loading...
Loading...


আইন-আদালত এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy