তিতাস গ্যাসে চাকরির সুযোগ

বুলেটিন ডেস্ক

অন্যান্য

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পেট্রোবাংলার প্রতিষ্ঠান তিতাস গ্যাস ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। প্রতিষ্ঠানটির সহকারী ব্যবস্থাপক (চিকিৎসা)

2022-11-27T09:55:56+00:00
2022-11-27T09:55:56+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
তিতাস গ্যাসে চাকরির সুযোগ
বুলেটিন ডেস্ক
প্রকাশ: রোববার, ২৭ নভেম্বর, ২০২২, ৯:৫৫ এএম   (ভিজিট : ৩০৬)
X


জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পেট্রোবাংলার প্রতিষ্ঠান তিতাস গ্যাস ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। প্রতিষ্ঠানটির সহকারী ব্যবস্থাপক (চিকিৎসা) পদে লোক নেওয়া হবে।

আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

পদের নাম: সহকারী ব্যবস্থাপক (চিকিৎসা)
পদসংখ্যা: ০১ জন
যোগ্যতা: এমবিবিএস পাস এবং বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) নিবন্ধন থাকতে হবে।
বেতন স্কেল: ২২,০০০ থেকে ৫৩,০৬০ টাকা (গ্রেড–৯)

>>বয়সসীমা
সাধারণ প্রার্থী, বীর মুক্তিযোদ্ধা/ শহীদ বীর মুক্তিযোদ্ধার নাতি–নাতনি ও ক্ষুদ্র জাতিগোষ্ঠী প্রার্থীদের বয়স ২০২০ সালের ২৫ মার্চ অনূর্ধ্ব ৩০ বছর হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধা/ শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা সর্বোচ্চ ৩২ বছর।

>>আবেদন করতে হবে যেভাবে
প্রার্থীদের অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে এবং পরীক্ষার ফি জমা দিতে হবে। তিতাস গ্যাসের ওয়েবসাইট অথবা এই ওয়েবসাইটে ফরম পূরণের মাধ্যমে আবেদন করা যাবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে এই লিংকে ক্লিক করুন।

>>আবেদন ফি
অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে পরীক্ষা ফি বাবদ ৬০০ টাকা টেলিটক প্রিপেইড নম্বর থেকে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে।

আবেদনের শেষ তারিখ: ২২ ডিসেম্বর ২০২২, বিকেল ৪টা পর্যন্ত।

-বাবু/এ.এস






Loading...
Loading...


অন্যান্য এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy