বার্তা সম্পাদক নেবে বিবিসি বাংলা

বুলেটিন ডেস্ক

অন্যান্য

বিশ্বের অন্যতম প্রভাবশালী সংবাদমাধ্যম বিবিসি সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি তাদের বাংলা এডিশনের জন্য দক্ষ ও অভিজ্ঞ লোকবল

2022-12-07T12:20:54+00:00
2022-12-07T12:20:54+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
বার্তা সম্পাদক নেবে বিবিসি বাংলা
বুলেটিন ডেস্ক
প্রকাশ: বুধবার, ৭ ডিসেম্বর, ২০২২, ১২:২০ পিএম   (ভিজিট : ৩১৫)
X


বিশ্বের অন্যতম প্রভাবশালী সংবাদমাধ্যম বিবিসি সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি তাদের বাংলা এডিশনের জন্য দক্ষ ও অভিজ্ঞ লোকবল নিয়োগ দেবে। নিয়োগের পর ঢাকা-ভিত্তিক অফিসে কাজ করতে হবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম : নিউজ এডিটর, বাংলা এডিশন। আবেদন যোগ্যতা : বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সারির সংবাদ মাধ্যমে সিনিয়র এডিটর হিসেবে সফলভাবে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।

নিউজ রুমের দল পরিচালনা করার পাশাপাশি কারেন্ট অ্যাফেয়ার্স-ভিত্তিক কনটেন্ট নিয়ে কাজের দক্ষতা থাকতে হবে। এডিটরিয়াল মূলবোধ ও দ্রুত সিদ্ধান্ত গ্রহণে পটু হতে হবে।

বাংলা ভাষায় ভালো দক্ষতা থাকতে হবে। একই সঙ্গে যোগাযোগের মাধ্যম হিসেবে ইংরেজি ভাষায় পারদর্শী হতে হবে। সংশ্লিষ্ট বিষয়ে আইন ও নীতিমালা সম্পর্কে সম্যক ধারণা থাকতে হবে। বাংলাদেশ ও দক্ষিণ এশিয়া বিষয়ক নানা বিষয়ে জানাশোনা থাকতে হবে।

নিয়োগ দেওয়া হবে স্থায়ী ভাবে। চূড়ান্ত নিয়োগের পর ঢাকায় কাজ করতে হবে।

আবেদন যেভাবে : আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করতে ক্লিক করুন এখানে।

আবেদনের শেষ তারিখ : ১৯ ডিসেম্বর, ২০২২

-বাবু/এ.এস






Loading...
Loading...


অন্যান্য এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy