ডাচ-বাংলা ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই চাকরির সুযোগ

বুলেটিন নিউজ ডেস্ক

অন্যান্য

বেসরকারি ডাচ-বাংলা ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ব্যাংকটি ‘ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার (এমটিও)’ পদে লোকবল নেবে। আবেদনের জন্য লাগবে

2022-12-12T13:32:50+00:00
2022-12-12T13:35:41+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ডাচ-বাংলা ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই চাকরির সুযোগ
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: সোমবার, ১২ ডিসেম্বর, ২০২২, ১:৩২ পিএম  আপডেট: ১২.১২.২০২২ ১:৩৫ পিএম  (ভিজিট : ৩১৮)
X


বেসরকারি ডাচ-বাংলা ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ব্যাংকটি ‘ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার (এমটিও)’ পদে লোকবল নেবে। আবেদনের জন্য লাগবে না কোনো পূর্ব অভিজ্ঞতা। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

>>পদের নাম

* ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার (এমটিও)-সফটওয়্যার।

* ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার (এমটিও)-সিস্টেম অ্যান্ড স্টোরেজ।

* ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার (এমটিও)-নেটওয়ার্কিং।

* ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার (এমটিও)-এটিএম/সিআরএম। 

* ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার (এমটিও)-কার্ডস অপারেশন।

>পদ সংখ্যা: নির্ধারিত না।

>>যোগ্যতা

কম্পিউটার সায়েন্স অথবা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং-এ বিএসসি ডিগ্রি। শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ/শ্রেণি গ্রহণযোগ্য হবে না। ‘ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার (এমটিও)-নেটওয়ার্কিং’ পদে আবেদনের জন্য অবশ্যই সিসিএনএ সার্টিফিকেট থাকা লাগবে।

>>বয়সসীমা

২৫ মার্চ ২০২০ তারিখে প্রার্থীর বয়স ৩০ বছরের মধ্যে হতে হবে। মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে বয়সসীমা সর্বোচ্চ ৩২ বছর।

>>বেতন 

৫৫,০০০ টাকা (১ বছর প্রবেশন পিরিয়ড পর্যন্ত)। সফলভাবে প্রবেশন সময়কাল শেষ হওয়ার পর ‘সিনিয়র অফিসার’ হিসেবে পদোন্নতি এবং সে অনুযায়ী বেতন ও অন্যান্য সুযোগ সুবিধা দেওয়া হবে।

>>আবেদনের নিয়ম

আগ্রহী প্রার্থীদের অনলাইনে ডাচ-বাংলা ব্যাংকের ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনের শেষ তারিখ ৩১ ডিসেম্বর, ২০২২। প্রার্থীরা যেকোনো একটি পদে আবেদন করতে পারবেন। একাধিক পদে আবেদন করলে সকল আবেদন বাতিল করা হবে।

-বাবু/এ.এস






Loading...
Loading...


অন্যান্য এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy