২৯ বছর ধরে স্থগিত থাকা অস্ত্র মামলা সচলের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

আইন-আদালত

চট্টগ্রামের বাঁশখালী থানায় অস্ত্র আইনে দায়ের করা ১টি মামলার বিচার কার্যক্রম ২৯ বছর ধরে স্থগিত ছিল। অবশেষে মামলাটির

2022-11-27T18:00:34+00:00
2022-11-27T18:00:34+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
২৯ বছর ধরে স্থগিত থাকা অস্ত্র মামলা সচলের নির্দেশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২৭ নভেম্বর, ২০২২, ৬:০০ পিএম   (ভিজিট : ২৩৩)
X

চট্টগ্রামের বাঁশখালী থানায় অস্ত্র আইনে দায়ের করা ১টি মামলার বিচার কার্যক্রম ২৯ বছর ধরে স্থগিত ছিল। অবশেষে মামলাটির কার্যক্রম পুনরায় চালুর নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। রোববার (২৭ নভেম্বর) এ মামলা বাতিলে ২৯ বছর আগের জারি করা রুল খারিজ করে বিচারপতি মো.আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি শাহেদ নুরউদ্দিনের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। একইসঙ্গে মামলার ওপর আগের দেওয়া স্থগিতাদেশ তুলে নিয়েছেন।

আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী জাহিদুল বারী ও আইনজীবী জহিরুল ইসলাম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মহিউদ্দিন দেওয়ান। রাষ্ট্রপক্ষকে সহযোগিতা করেন আইনজীবী একলাছ উদ্দিন ভুইয়া। আইনজীবী একলাছ উদ্দিন ভুইয়া জানান, এ মামলার দুই আসামির মধ্যে একজন বর্তমান চাম্বল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজিবুল হক। অপরজন আহমেদ ছফা।

তিনি আরও জানান, ১৯৯২ সালের ২৬ ফেব্রুয়ারি এ মামলা করে পুলিশ। এ মামলায় দুইজনের বিরুদ্ধে পুলিশ চার্জশিট দেওয়ার পর ১৯৯৩ সালের ১৩ জুলাই চট্টগ্রামের বিশেষ ট্রাইব্যুনাল-২ অভিযোগ গঠনের আদেশ দেন। এরপর আত্মসমর্পণ করে ১৯৯৩ সালের ১৮ মার্চ জামিন নেন আহমেদ ছফা। তারপর তিনি হাইকোর্টে অভিযোগ গঠন বাতিল চেয়ে আবেদন করেন।

হাইকোর্ট শুনানি নিয়ে মামলার কার্যক্রম স্থগিত করে রুল জারি করেন। দীর্ঘদিন পর এ মামলা হাইকোর্টের নজরে আনার পর রুল শুনানি শুরু হয়। ১৬,১৭,২০ ও ২২ নভেম্বর শুনানি শেষে রায়ের জন্য ২৭ নভেম্বর দিন রাখেন । সে অনুসারে আজ রায় ঘোষণা করা হয়। রায়ে আগের দেওয়া স্থগিতাদেশ তুলে দেন। রুল খারিজ করে মামলাটি দ্রুত নিষ্পত্তির জন্য চট্টগ্রামের বিশেষ ট্রাইব্যুনাল আদালত-২ কে নির্দেশ দিয়েছেন বলে জানান আইনজীবী একলাছ উদ্দিন ভুইয়া।

বাবু/এসআর





Loading...
Loading...


আইন-আদালত এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy