স্বপ্ন এখন উত্তরার রবীন্দ্র সরণিতে

নিজস্ব প্রতিবেদক

কর্পোরেট

রাজধানী উত্তরার রবীন্দ্র সরণিতে নতুন আউটলেট চালু করল দেশের অন্যতম রিটেইল চেইন শপ ‘স্বপ্ন’।বুধবার (৩০ নভেম্বর) নতুন এই

2022-12-01T09:59:59+00:00
2022-12-01T09:59:59+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
স্বপ্ন এখন উত্তরার রবীন্দ্র সরণিতে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১ ডিসেম্বর, ২০২২, ৯:৫৯ এএম   (ভিজিট : ২৫৪)
X


রাজধানী উত্তরার রবীন্দ্র সরণিতে নতুন আউটলেট চালু করল দেশের অন্যতম রিটেইল চেইন শপ ‘স্বপ্ন’।

বুধবার (৩০ নভেম্বর) নতুন এই আউটলেটটির উদ্বোধন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন প্লট মালিক শামীমুল বারী, স্বপ্নর অপারেশনস ডিরেক্টর আবু নাছের, স্বপ্নের হেড অব রিটেইল অ্যাডমিনিস্ট্রেশন সাইফুল আলম রাসেল, রিজিওনাল হেড অব অপারেশন ইমরান হোসেনসহ আরও অনেকে। এটি স্বপ্ন’র ২৭১ তম আউটলেট।

স্বপ্নর নির্বাহী পরিচালক সাব্বির হাসান নাসির বলেন, স্বপ্ন এখন দেশের ৪৩টি জেলায়। উত্তরার রবীন্দ্র সরণিতে অনেক দিন ধরেই আমরা একটি অত্যাধুনিক আউটলেট করার পরিকল্পনা করছিলাম। এখানে আমাদের সেবার পরিসর আরও বিস্তৃত হবে। আশা করছি, স্বাস্থ্যসম্মত ও নিরাপদ পরিবেশে গ্রাহকরা স্বপ্নর এই আউটলেটে নিয়মিত বাজার করবেন।

স্বপ্নর অপারেশনস ডিরেক্টর আবু নাছের জানান, নতুন এই আউটলেটে থাকছে মাসব্যাপী নানা অফার এবং হোম ডেলিভারি সেবা।

স্বপ্নর নতুন এই আউটলেট থেকে হোম ডেলিভারির জন্য যোগাযোগ করতে হবে ০১৯৫৮-৬৩৬০৯৮- এই নম্বরে।

-বাবু/এ.এস






Loading...
Loading...


কর্পোরেট এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy