জামিন পেলেন সাবেক সংসদ সদস্য নাদিম মোস্তফা

নিজস্ব প্রতিবেদক

আইন-আদালত

বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট নাদিম মোস্তফার জামিন মঞ্জুর করেছেন আদালত।

2022-12-01T18:27:25+00:00
2022-12-01T18:27:25+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
জামিন পেলেন সাবেক সংসদ সদস্য নাদিম মোস্তফা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১ ডিসেম্বর, ২০২২, ৬:২৭ পিএম   (ভিজিট : ২০৯)
X

বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট নাদিম মোস্তফার জামিন মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার (১ ডিসেম্বর) বিকেলে রাজশাহী জেলা ও দায়রা জাজ আদালতের বিচারক আব্দুল হালিম তার জামিন আবেদন মঞ্জুর করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী জেলা পুলিশের আদালত পরিদর্শক পরিমল চক্রবর্তী। তিনি বলেন, নাদিম মোস্তফা আদালতে জামিনের আবেদন জানালে আদালত তা মঞ্জুর করেছেন। বর্তমানে আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়েছে। তারা পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

এর আগে গত ২৩ নভেম্বর দুপুরে রাজশাহী নগরীর পাঠানপাড়ার নিজ বাড়ি থেকে বিএনপি নেতা নাদিম মোস্তফাকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল।

বাবু/এসআর





Loading...
Loading...


আইন-আদালত এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy