একগুচ্ছ দাবি নিয়ে প্রধান বিচারপতির কাছে বিএনপির আইনজীবীরা

নিজস্ব প্রতিবেদক

আইন-আদালত

বিচার বিভাগের ভাবমূর্তি রক্ষা, মর্যাদা পুনরুদ্ধারের জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণসহ একগুচ্ছ দাবি নিয়ে প্রধান বিচারপতির সঙ্গে দেখা করেছেন

2022-12-05T18:56:53+00:00
2022-12-05T18:56:53+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
একগুচ্ছ দাবি নিয়ে প্রধান বিচারপতির কাছে বিএনপির আইনজীবীরা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৫ ডিসেম্বর, ২০২২, ৬:৫৬ পিএম   (ভিজিট : ২৩১)
X

বিচার বিভাগের ভাবমূর্তি রক্ষা, মর্যাদা পুনরুদ্ধারের জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণসহ একগুচ্ছ দাবি নিয়ে প্রধান বিচারপতির সঙ্গে দেখা করেছেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের (বিজেএএফ) নেতারা। বিরোধী দলের নেতাকর্মীদের মিথ্যা মামলায় জড়ানোর নালিশও করেছেন বিএনপিপন্থী আইনজীবীরা।

মঙ্গলবার (৫ ডিসেম্বর) বিকেলে প্রধান বিচারপতির সঙ্গে দেখা করে বিজেএএফ নেতারা লিখিত দাবি-দাওয়া পেশ করেন। সাবেক অ্যাটর্নি জেনারেলি এবং বিজেএএফ সভাপতি এ জে মোহাম্মদ আলীর নেতৃত্বে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল, সুপ্রিম কোর্ট বারের সাবেক সম্পাদক ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল ও ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল প্রধান বিচারপতির দপ্তরে প্রবেশ করেন। এসময় বিপুল সংখ্যক বিএনপিপন্থী আইনজীবী বাইরে ছিলেন।

লিখিত আবেদনের মাধ্যমে বিজেএএফ বিচার বিভাগের মর্যাদার ওপর আসা ধারাবাহিক অবমাননাকর প্রভাবের বিষয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। সরকার চলমান গণতান্ত্রিক আন্দোলনকে দমন করার জন্য বিচার ব্যবস্থাকে প্রভাবিত করছে, যার ফলে বিচার বিভাগের প্রতি জনগণের আস্থা হ্রাস পাচ্ছে। আবেদনে বলা হয়, আন্তর্জাতিক সংস্থাগুলো দ্বারা প্রকাশিত তথ্যের আলোকে প্রধান বিচারপতির কাছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের দাবিগুলো হলো—  

১. বিচারব্যবস্থার প্রতি জনসাধারণের উপলব্ধি, বিশ্বাস এবং আস্থা পুনরুদ্ধারের জন্য যেন এমন পদক্ষেপ গ্রহণ করা হয়, যাতে প্রমাণিত হয় বিচার বিভাগ রাজনৈতিক প্রভাবমুক্ত। 

২. ডিজিটাল নিরাপত্তা আইন, ২০১৮ সালের অধীনে মামলাসহ রাজনৈতিক মামলাগুলো এমনভাবে পরিচালনা/বিচার করা যাতে বিচার বিভাগের ওপর জনগণের বিশ্বাস এবং আস্থা ফিরে আসে। 

৩. আন্তর্জাতিক সংস্থাগুলোর প্রকাশিত প্রতিবেদনগুলো আমলে নিয়ে বিচার বিভাগের ভাবমূর্তি, মর্যাদা এবং সম্ভ্রম পুনরুদ্ধারের জন্য যথাযথ ব্যবস্থাগ্রহণ করা।

বাবু/এসআর





Loading...
Loading...


আইন-আদালত এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy