মামলার হাজিরা দিতে আদালতে মির্জা ফখরুল

বুলেটিন নিউজ ডেস্ক

আইন-আদালত

রাজধানীর শাহবাগ থানায় দায়ের করা নাশকতার দুই মামলায় হাজিরা দিতে আদালতে গেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।আজ

2022-12-08T09:28:16+00:00
2022-12-08T09:28:16+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
মামলার হাজিরা দিতে আদালতে মির্জা ফখরুল
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০২২, ৯:২৮ এএম   (ভিজিট : ২৫৯)
X


রাজধানীর শাহবাগ থানায় দায়ের করা নাশকতার দুই মামলায় হাজিরা দিতে আদালতে গেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ (বৃহস্পতিবার) সকাল ৮টার দিকে তিনি আদালতে পৌঁছান। পরে তিনি তার আইনজীবীর চেম্বারে বসেন।

ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূরের আদালতে দুই মামলার হাজিরা দেবেন তিনি।

তার আইনজীবী সৈয়দ জয়নাল আবেদীন মেজবা বলেন, ২০১৯ সালের ডিসেম্বর মাসে শাহবাগ থানা এলাকায় নাশকতার অভিযোগের করা দুই মামলায় হাজিরা দিতে আদালতে উপস্থিত হয়েছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকাল সাড়ে ৯টার দিকে তিনি মামলার হাজিরা ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামানের আদালতে উপস্থিত হবেন।

-বাবু/এ.এস






Loading...
Loading...


আইন-আদালত এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy