বিএনপির আরো ৫ নেতার ডিভিশন চেয়ে রিট

আইন-আদালত

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের পর দলটির আরও পাঁচ নেতাকে কারাগারে

2022-12-14T12:58:31+00:00
2022-12-14T14:38:14+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বিএনপির আরো ৫ নেতার ডিভিশন চেয়ে রিট
প্রকাশ: বুধবার, ১৪ ডিসেম্বর, ২০২২, ১২:৫৮ পিএম  আপডেট: ১৪.১২.২০২২ ২:৩৮ পিএম  (ভিজিট : ২১৬)
X


বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের পর দলটির আরও পাঁচ নেতাকে কারাগারে ডিভিশনের সুযোগ সুবিধা দেওয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। তাদের পক্ষে আইনজীবীরা এ রিট আবেদন করেন।

পাঁচ নেতা হলেন- বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, বিএনপির যুগ্ম মহাসচবি খায়রুল কবির খোকন, বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, সাবেক সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন এবং বরিশাল জেলা (দক্ষিণ) বিএনপির আহ্বায়ক ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবুল হোসেন খান।

বুধবার (১৪ ডিসেম্বর) এ আবেদনের বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির আইন সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল।

এ বিষয়ে আদেশের জন্য বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) দিন ধার্য করে দিয়েছেন বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি মোহাম্মদ আলীর হাইকোর্ট বেঞ্চ।

এর আগে সকালে সিনিয়র আইনজীবী এ জে মোহাম্মদ আলী আদালতে মির্জা ফখরুল ইসলাম ও মির্জা আব্বাসের সঙ্গে আরও পাঁচজনের পক্ষে কারাগারে ডিভিশন সুবিধা চেয়ে সম্পূরক আবেদন করেন। পরে ওই আবেদন শুনে আদালত বৃহস্পতিবার আদেশের জন্য দিন রাখেন।

-বাবু/এ.এস






Loading...
Loading...


আইন-আদালত এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy