কালিহাতীতে প্রাথমিক-মাধ্যমিক স্কুলে বই ও পাঠ্যপুস্তক উৎসব

সোহেল রানা, কালিহাতী (টাঙ্গাইল)

সারাবাংলা

নতুন বছরের প্রথম দিনেই নতুন বই। রঙিন নতুন বই পেয়ে আনন্দে উৎফুল্ল শিক্ষার্থীরা। টাঙ্গাইলের কালিহাতী উপজেলার আনাচেকানাচে ছিল

2023-01-01T16:05:59+00:00
2023-01-01T16:05:59+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
কালিহাতীতে প্রাথমিক-মাধ্যমিক স্কুলে বই ও পাঠ্যপুস্তক উৎসব
সোহেল রানা, কালিহাতী (টাঙ্গাইল)
প্রকাশ: রোববার, ১ জানুয়ারি, ২০২৩, ৪:০৫ পিএম   (ভিজিট : ২৪৪)
X


নতুন বছরের প্রথম দিনেই নতুন বই। রঙিন নতুন বই পেয়ে আনন্দে উৎফুল্ল শিক্ষার্থীরা। টাঙ্গাইলের কালিহাতী উপজেলার আনাচেকানাচে ছিল একই চিত্র। ১লা জানুয়ারি রোববার উপজেলার সকল প্রাথমিক, এবতেদায়ী, মাধ্যমিক, দাখিল বিদ্যালয়ে পালিত হয় বই ও পাঠ্যপুস্তক উৎসব’ দিবস। সকল শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা খালি হাতে স্কুলে এসে বিনামূল্যে নতুন পাঠ্যবই নিয়ে মহানন্দে বাড়ি ফিরেছে। তারই ধারাবাহিকতায় সারা দেশের ন্যায় কালিহাতীতেও প্রাথমিক ও মাধ্যমিক স্কুলে বই বিতরণ এবং পাঠ্যপুস্তক উৎসব অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১জানুয়ারি) সকালে উপজেলা সদরের বেতডোবা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণ উৎসব ও উপজেলা পরিষদ হল রুমে পাঠ্যপুস্তক উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নতুন বছরের প্রথম দিনে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ছাত্র-ছাত্রীদের মাঝে বিনামূল্যে বই বিতরণ করেন, স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ হাছান ইমাম খান সোহেল হাজারী।

আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হুসেইনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আনছার আলী বি.কম, ভাইস চেয়ারম্যান আখতারুজ্জামান প্রমুখ।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তফা কবীর, উপজেলা শিক্ষা অফিসার আমিরুল ইসলাম, কালিহাতী থানার পুলিশ পরিদর্শক তদন্ত মনিরুজ্জামান শেখ, কালিহাতী শাজাহান সিরাজ কলেজের অধ্যক্ষ গোলাম আম্বিয়া সিদ্দিকী ও কালিহাতী আর এস সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান তালুকদার সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক- শিক্ষিকা ও ছাত্র-ছাত্রী বৃন্দ।

এ সময় বেতডোবা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণ উৎসব সঞ্চালনা করেন, ওই স্কুলের প্রধান শিক্ষক আব্দুল বাতেন ও উপজেলা পরিষদ হল রুমে পাঠ্যপুস্তক উৎসব সঞ্চালনা করেন, কালিহাতী আর এস সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আতিকুর রহমান ফরিদ।

-বাবু/এ.এস






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy