ভূঞাপুরে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন এমপি ছোট মনির

কোরবান আলী তালুকদার, ভূঞাপুর (টাঙ্গাইল)

সারাবাংলা

শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ এ স্লোগান নিয়ে সারা দেশের ন্যায় টাঙ্গাইলের ভূঞাপুরে বই উৎসব অনুষ্ঠিত

2023-01-01T16:18:42+00:00
2023-01-01T16:18:42+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ভূঞাপুরে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন এমপি ছোট মনির
কোরবান আলী তালুকদার, ভূঞাপুর (টাঙ্গাইল)
প্রকাশ: রোববার, ১ জানুয়ারি, ২০২৩, ৪:১৮ পিএম   (ভিজিট : ২৬৫)
X


"শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ" এ স্লোগান নিয়ে  সারা দেশের ন্যায় টাঙ্গাইলের ভূঞাপুরে বই উৎসব অনুষ্ঠিত হয়েছে। একযোগে উপজেলার প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে বই বিতরণের মধ্য দিয়ে পাঠ্যপুস্তক দিবস-২০২৩ উদযাপন হয়।

রবিবার (১ জানুয়ারী) সকালে উপজেলার গোবিন্দাসী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের হাতে নতুন বছরের বই তুলে দিয়ে পাঠ্যপুস্তক উৎসবের কার্যক্রম শুরু করেন স্থানীয় সংসদ সদস্য ছোট মনির।

এ সময় গোবিন্দাসী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ শফিকুল ইসলাম বাবুর সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ভূঞাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোছাঃ নার্গিস বেগম, উপজেলা নির্বাহী অফিসার মোঃ বেলাল হোসেন, এমপি ছোট মনিরের সহধর্মিণী ঐশী খান, ভাইস চেয়ারম্যান মোঃ মনিরুল ইসলাম বাবু, মহিলা ভাইস চেয়ারম্যান আলিফ নুর মিনি, থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ ফরিদুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মনিরুজ্জামান, উপজেলা শিক্ষা অফিসার এমজি মাহমুদ ইজদানী, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ নুরুল ইসলাম তালুকদার মোহন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তাহেরুল ইসলাম তোতা, যুগ্ম সম্পাদক মোঃ মিনহাজ উদ্দিন, অত্র বিদ্যালযের প্রধান শিক্ষক খন্দকার মোহাম্মদ আলী, গোবিন্দাসী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা গাজি ইকরাম উদ্দিন তারা মৃধা, গোবিন্দাসী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ দুলাল হোসেন চকদার, বিভিন্ন প্রাথমিক, মাধ্যমিক ও মাদ্রাসার প্রধানগণ সহ ইউনিয়ন আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

-বাবু/এ.এস






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy