আখাউড়ায় নতুন বই পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া)

সারাবাংলা

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বছরের প্রথম দিন বই উৎসব উদযাপিত হয়েছে। রোববার সকালে উপজেলার প্রাথমিক, মাধ্যমিক, ইবতেদায়ী ও দাখিল মাদ্রাসায়

2023-01-01T16:20:45+00:00
2023-01-01T16:20:45+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আখাউড়ায় নতুন বই পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া)
প্রকাশ: রোববার, ১ জানুয়ারি, ২০২৩, ৪:২০ পিএম   (ভিজিট : ৪১৪)
X


ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বছরের প্রথম দিন বই উৎসব উদযাপিত হয়েছে। রোববার সকালে উপজেলার প্রাথমিক, মাধ্যমিক, ইবতেদায়ী ও দাখিল মাদ্রাসায় এক যোগে বই উৎসবের মাধ্যমে শিক্ষার্থীদের হাতে নতুন বই বিতরণ করা হয়েছে।  নতুন বই পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে উৎসব মুখর পরিবেশে বই বিতরণ করা হয়।

সকাল ১০টায় দেবগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়ে  বই উৎসবের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার অংগ্যজাই মারমা। এসময় বিশেষ অতিথি ছিলেন মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার কফিল উদ্দিন মাহমুদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ মাহফুজুর রহমান।

উপজেলার দক্ষিণ ইউনিয়নের নুরপুর ক্যাপ্টেন মাহবুব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বই উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ সদস্য ও বিদ্যালয়ের সভাপতি সাংবাদিক মোঃ সাইফুল ইসলাম। সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক রিনা বেগম।  
আখাউড়া নাছরীন নবী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে বই উৎসব উদযাপিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন জাহানারা হক মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুহ. শাহজাহান মিয়া। বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবব্রত বনিক। অনুষ্ঠান সঞ্চালনা করেন শিক্ষিকা কাজী স্বপ্না সিফাত।

মোগড়া উচ্চ বিদ্যালয়ে বই উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শওকত আকবর খান। এতে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শশাংক কুমার রায়।

সকাল ১০টায় দেবগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ লুৎফর রহমান। বিশেষ অতিথি ছিলেন মোঃ আজিজুর রহমান। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিদ্দিকা খানম।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও প্রাথমিক শিক্ষা সূত্রে জানা গেছে, উপজেলার ১৬ টি মাধ্যমিক বিদ্যালয়, ৭ টি ইবতেদায়ী ও  দাখিল মাদ্রাসা, ৫৪টি সরকারী প্রাথমিক বিদ্যালয় ও ৭৭ টি কিন্ডার গার্টেন স্কুলে বই উৎসব উদযাপিত হয়েছে।

-বাবু/এ.এস






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy