নবীনগরে বই উৎসব

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

সারাবাংলা

করোনাভাইরাসের সংক্রমণের কারণে গত দুই বছর বই উৎসব হয়নি। করোনা নিয়ন্ত্রণে আসায় রোববার নতুন শিক্ষাবর্ষের প্রথম দিনে সারা

2023-01-01T19:10:24+00:00
2023-01-01T19:10:24+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নবীনগরে বই উৎসব
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১ জানুয়ারি, ২০২৩, ৭:১০ পিএম   (ভিজিট : ১৯৫)
X

করোনাভাইরাসের সংক্রমণের কারণে গত দুই বছর বই উৎসব হয়নি। করোনা নিয়ন্ত্রণে আসায় রোববার নতুন শিক্ষাবর্ষের প্রথম দিনে সারা দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোয় উৎসব করে শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে পাঠ্যবই তুলে দেওয়ার উদ্যোগ নিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)।

সারাদেশের ন্যায় রোববার (১ জানুয়ারি) ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার সকল প্রাথমিক, মাধ্যমিক পর্যায়ের স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হয়। উপজেলার শ্যামগ্রাম মোহিনী কিশোর স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. মোস্তাক আহাম্মদ-এর সভাপতিত্বে বই বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গভর্নিংবডির সভাপতি নূরে এলাহী দুলাল ও আব্দুল হান্নান সরকার।

এছাড়াও শ্যামগ্রাম দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণ উৎসব পালন করা হয়। অনুষ্ঠানে প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) আছিয়া বেগমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন শ্যামগ্রাম মোহিনী কিশোর স্কুল এন্ড কলেজের শিক্ষক ও সাংবাদিক মো. কামরুল ইসলাম। এ সময় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। 

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy