ডেঙ্গুতে মৃত্যুশূন্য, হাসপাতালে ভর্তি ৪১

স্বাস্থ্য

গত ২৪ ঘণ্টায় ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪১ জন। তবে এ সময়ে

2023-01-01T19:41:19+00:00
2023-01-01T19:41:19+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ডেঙ্গুতে মৃত্যুশূন্য, হাসপাতালে ভর্তি ৪১
প্রকাশ: রোববার, ১ জানুয়ারি, ২০২৩, ৭:৪১ পিএম   (ভিজিট : ১৪৯)
X

গত ২৪ ঘণ্টায় ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪১ জন। তবে এ সময়ে ডেঙ্গু আক্রান্ত কারো মৃত্যু হয়নি। রোববার (১ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ২৪৯ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন। ঢাকার ৫৩টি সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ১৫২ জন এবং অন্যান্য বিভাগে ভর্তি রয়েছেন ৯৭ জন রোগী।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে ঢাকায় ২১ জন এবং ঢাকার বাইরে ২০ জন। অন্যদিকে, এ সময়ে চিকিৎসা শেষে হাসপাতাল থেকে সুস্থ হয়ে ফিরেছেন ২০৮ জন। এর মধ্যে ঢাকায় ১৩১ এবং ঢাকার বাইরে বিভিন্ন স্থানে ৭৭ জন।

বাবু/এসআর





Loading...
Loading...


স্বাস্থ্য এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy