ডোমারে বছরের শুরুতে শিক্ষার্থীরা নতুন বই পেয়ে খুশিতে আত্মহারা

রতন কুমার রায়, ডোমার (নীলফামারী)

সারাবাংলা

হাতে নতুন বই, চোখে আনন্দের ঝিলিক! নতুন বছরের প্রথম দিনেই নতুন বই হাতে পেয়ে বাধভাঙ্গা উল্লাস শিক্ষার্থীদের। কেউ

2023-01-01T21:20:34+00:00
2023-01-01T21:22:37+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ডোমারে বছরের শুরুতে শিক্ষার্থীরা নতুন বই পেয়ে খুশিতে আত্মহারা
রতন কুমার রায়, ডোমার (নীলফামারী)
প্রকাশ: রোববার, ১ জানুয়ারি, ২০২৩, ৯:২০ পিএম  আপডেট: ০১.০১.২০২৩ ৯:২২ পিএম  (ভিজিট : ২৪৬)
X

হাতে নতুন বই, চোখে আনন্দের ঝিলিক! নতুন বছরের প্রথম দিনেই নতুন বই হাতে পেয়ে বাধভাঙ্গা উল্লাস শিক্ষার্থীদের। কেউ বইয়ের পাতা দেখছেন আবার কেউবা নতুন বইয়ের ঘ্রাণ শুকতে ব্যস্ত। সকালে কনকনে শীত উপেক্ষা করে বই হাতে পেয়ে মাতোয়ারা শিক্ষার্থীরা।

নীলফামারীর ডোমার উপজেলায় বছরের প্রথমদিনে নতুন বই বিতরণকে ঘিরে উপজেলার প্রতিটি স্কুলেই সকাল থেকে ছিল উৎসবের আমেজ। বই হাতে পেয়ে উচ্ছাস প্রকাশ করেছেন সকল শিক্ষার্থী। নতুন বই পেতে শিক্ষার্থীরা সকাল ১০টার আগেই স্ব স্ব বিদ্যালয়ে এসে উপস্থিত হন।

রবিবার (১ জানুয়ারি) রবিবার সকাল ১০টায় ডোমার শহরস্থ শহীদ স্মৃতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণের উদ্বোধন করা হয়েছে। এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) জান্নাতুল ফেরদৌস হ্যাপি, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাকেরিনা বেগম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আমির হোসেন, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি রাশেদ মাহমুদ উজ্জ্বল, প্রধান শিক্ষক মো. সুমন প্রমুখ উপস্থিত ছিলেন। 

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy