ডেঙ্গুতে মৃত্যুশূন্য, হাসপাতালে ভর্তি ৩৮

নিজস্ব প্রতিবেদক

স্বাস্থ্য

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু-আক্রান্ত হয়ে সারা দেশের বিভিন্ন হাসপাতালে আরও ৩৮ জন রোগী ভর্তি হয়েছেন। এনিয়ে বর্তমানে দেশের

2023-01-02T16:38:53+00:00
2023-01-02T16:41:43+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ডেঙ্গুতে মৃত্যুশূন্য, হাসপাতালে ভর্তি ৩৮
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২ জানুয়ারি, ২০২৩, ৪:৩৮ পিএম  আপডেট: ০২.০১.২০২৩ ৪:৪১ পিএম  (ভিজিট : ২০৪)
X


গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু-আক্রান্ত হয়ে সারা দেশের বিভিন্ন হাসপাতালে আরও ৩৮ জন রোগী ভর্তি হয়েছেন। এনিয়ে বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ২২৮ জন। তবে এই সময়ে দেশে ডেঙ্গু-আক্রান্ত কারো মৃত্যু হয়নি।

সোমবার (২ জানুয়ারি) সারা দেশের পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ডেঙ্গু-আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় ঢাকার হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন ২২ জন। আর ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১৬ জন।

বর্তমানে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ১৩৭ জন। আর ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি আছেন ৯১ জন।

বছরের প্রথম দুই দিনে ডেঙ্গু-আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৯ জন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৩ জন, ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৬ জন।

-বাবু/এ.এস






Loading...
Loading...


স্বাস্থ্য এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy